পশ্চিম তীরে ৪ ফিলিস্তিনিকে গুলি করে মারলো ইসরায়েলি বাহিনী

বিদেশ ডেস্ক
১৭ মার্চ ২০২৩, ০৪:৪৭আপডেট : ১৭ মার্চ ২০২৩, ০৭:৫৫

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে গুলি করে আরও ৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার (১৬ মার্চ) গোপনে অভিযান চালিয়ে তাদের হত্যা করে।

গত বছর থেকে ফিলিস্তিনের বেসামরিক এলাকায় ঢুকে হত্যার ঘটনা বেড়েছে। বৃহস্পতিবারের ঘটনাটি  ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক গোপন অভিযানের মধ্যে সবশেষ হত্যাকাণ্ড। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফা।

ইসরায়েলি বাহিনীর হাতে নিহত তিন ফিলিস্তিনের পরিচয় প্রকাশ করেছে মন্ত্রণালয়। ইউসুফ শিরীম (২৯), নিদাল খাজীম (২৮) এবং ওমর আওয়াদিন (১৬)। যদিও চুতর্থ ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, জেনিনের শরণার্থী ক্যাম্পে অভিযান পরিচালনা করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা।

পশ্চিম তীরের পূর্ব দিকে অবস্থিত জেনিন। যেখানে গত বছর থেকে ইসরায়েলি বাহিনীর নৃশংসতা বেড়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানা গেছে, শুধু ২০২২ সালেই ইসরায়েলি অভিযানে ১৭০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হন। যাদের অধিকাংশ বেসামরিক।

/এলকে/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি