চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে রোজা শুরু বৃহস্পতিবার

আন্তর্জাতিক ডেস্ক
২১ মার্চ ২০২৩, ২১:৫১আপডেট : ২২ মার্চ ২০২৩, ০০:৪৮

সৌদি আরবে মঙ্গলবার রাতে রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে রোজা শুরু হচ্ছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, সৌদি আরবের তামির অবজারভেটরি মঙ্গলবার সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখতে পায়নি। খালি চোখেও দেশটির কোথাও চাঁদ দেখার খবর পায়নি চাঁদ দেখা কমিটি। ফলে বুধবার (২২ মার্চ) শাবান মাসের ৩০ তারিখ বলে গণ্য হবে। তাই বৃহস্পতিবার থেকে রোজা পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

রমজান মাসের চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবে বুধবার রাতে তারাবির নামাজ শুরু হবে।

সৌদি আরবের পাশাপাশি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ, জর্ডান, ফিলিস্তিন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমানে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস।

উল্লেখ্য, হিজরি সনের রমজানকে পবিত্র মাস হিসেবে গণ্য করে থাকে বিশ্বের মুসলিম সম্প্রদায়। মাসজুড়ে রোজা রাখার পর উদযাপন করে ঈদুল ফিতর। সাধারণত সৌদি আরবের একদিন পর থেকে বাংলাদেশে পবিত্র রমজান শুরু হয়।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী