আবুধাবির যুবরাজ হলেন শেখ খালেদ

আন্তর্জাতিক ডেস্ক
৩০ মার্চ ২০২৩, ১৮:৪১আপডেট : ৩০ মার্চ ২০২৩, ১৮:৪১

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আবুধাবির যুবরাজ হিসেবে তার বড় ছেলে শেখ খালেদের নাম ঘোষণা করেছেন। তেল সমৃদ্ধ উপসাগরীয় দেশটির অন্যান্য কয়েকটি গুরুত্বপূর্ণ পদেও নিজের ভাইদের নিয়োগ দিয়েছেন তিনি। বুধবার (২৯ মার্চ) আমিরাতের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

কয়েক বছর ধরে তেল উৎপাদনকারীদের সংস্থা ওপেক পরিচালনার পর গত বছর সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট হন শেখ মোহাম্মদ। প্রেসিডেন্ট হয়েই ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছেন সহোদর শেখ মনসুর ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মেদ রশিদ আল মাখতুমকে।

এছাড়া তার আরও দুই ভাইয়ের একজন শেখ তাহনুনকে রাষ্ট্রটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও আরেকজন হাজ্জা বিন জায়েদকে আবুধাবির উপশাসক হিসেবে নিয়োগ দিয়েছেন তিনি।

বিষয়টিকে আবুধাবির হাতে আমিরাতের ক্ষমতা কেন্দ্রীভূত করতে প্রেসিডেন্টের প্রয়াস হিসেবে দেখছেন বিশ্লেষকরা। গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে ভারসাম্য রাখার চেষ্টা হলেও প্রাধান্য পেয়েছে আবুধাবির আল-নাহিয়ান বংশের লোকেরা।

৭টি রাজ্যের দেশটির রাজধানী হিসেবে বিবেচনা করা হয় আবুধাবিকে। আরব উপসাগরীয় অঞ্চলের বাণিজ্য ও পর্যটন কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয় আমিরাতের আরেক রাজ্য দুবাইকে।

উপসাগরীয় বেশিরভাগ রাজতান্ত্রিক রাষ্ট্রের মতোই ছেলেকে আবুধাবির যুবরাজ নিয়োগ দিয়েছেন শেখ মোহাম্মদ। রাজতন্ত্রে ভাইয়ের চেয়ে নিজের ছেলেকে উত্তরাধিকারী হিসেবে ঘোষণা প্রাধান্য পায়।

১৯৭১ সালে সংযুক্ত আরব আমিরাত প্রতিষ্ঠা করেছিলেন শেখ মোহাম্মদের পিতা। এরপর থেকে আমিরাতের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে আসছেন আবুধাবির শাসকরা।

সূত্র: রয়টার্স

 

/এটি/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম