লেবানন থেকে ইসরায়েলে ৩০টির বেশি রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক
০৭ এপ্রিল ২০২৩, ০৩:৩৫আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ০৪:১২

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলের দিকে অন্তত ৩০টি রকেট ছোড়া হয়েছে। এসব রকেটের মধ্যে ১৫টি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আইরন ডোমের মাধ্যমে ধ্বংস করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

লেবানন থেকে এভাবে রকেট হামলা থামাতে সবধরনের বিকল্প ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট।

এ ঘটনায় গাজার স্বাধীনতাকামী সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হামাসকে দায়ী করেছেন ইসরায়েলি সেনার এক মুখপাত্র আভিচায় আদরাই। কিন্তু রকেটগুলো ইসরায়েলের দিক থেকে তার অঞ্চলের দিকে ছোড়া হয়েছে বলে পাল্টা দাবিকরে লেবানিজ সরকার।

এর আগে রকেট হামলার সর্কবার্তায় নিজেদের আকাশসীমা ও সবধরনের বেসামরিক বিমান চলাচলে সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেয় নেতানিয়াহুর সরকার।

পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পাশাপাশি নিরাপত্তা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে জানা গেছে, অধিকাংশ রকেট গ্র্যাড এবং কাতিউশা ধরনের। এ ঘটনায় লেবানন অথবা ফিলিস্তিনের পক্ষ থেকে কোনও পক্ষই দায় স্বীকার করেনি।

রকেট হামলায় বিস্ফোরণে কালো ধোঁয়ায় ছেয়ে যায় আশপাশ

কয়েকদিন ধরে অধিকৃত জেরুজালেমে ফিলিস্তিনিদের ওপর দমন-পীড়নের মাত্রা বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। সবশেষ জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর হামলা চালানো হয়। এ নিয়ে দুই পক্ষর মধ্যে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন্ মুসল্লি আহত হন। এমন পরিস্থিতির  মধ্যেই লেবানন থেকে ইসরায়েলের দিকে রকেট ছোড়ার ঘটনা ঘটলো।

/এলকে/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি