রকেট হামলার জবাবে গাজায় ইসরায়েলের বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক
০৭ এপ্রিল ২০২৩, ০৭:০০আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ১৩:০৩

লেবানন থেকে ইসরায়েলের দিকে ৩০টির বেশি রকেট ছোড়ার জবাবে অবরুদ্ধ গাজ উপত্যাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুমকি দেওয়ার পরপরই বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাতে অভিযান চালানো হয়েছে।

এর আগে নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেন, আমার দেশে শত্রুদের আক্রমণের জন্য মূল্য দিতে হবে।

সামরিক হামলার পর গাজায় একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বেশ কয়েকটি বাড়ি-ঘর কতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজায় দুটি টানেল ও দুটি অস্ত্র স্থাপনায় হামলা চালিয়েছে। বার্তা সংস্থা এএফপি বলেছে, ফিলিস্তিনি নিরাপত্তা সূত্র ইঙ্গিত দিয়েছে যে হামলায় হামাসের প্রশিক্ষণ স্থানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

গাজায় বিমান হামলা পরিচালনার কিছুক্ষণের মধ্য ইসরায়েলের দক্ষিণে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলের দিকে অন্তত ৩০টি রকেট ছোড়া হয়। এসব রকেটের মধ্যে ১৫টি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আইরন ডোমের মাধ্যমে ধ্বংস করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় গাজার স্বাধীনতাকামী সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হামাসকে দায়ী করেছেন ইসরায়েলি সেনার এক মুখপাত্র আভিচায় আদরাই। কিন্তু রকেটগুলো ইসরায়েলের দিক থেকে তার অঞ্চলের দিকে ছোড়া হয়েছে বলে পাল্টা দাবিকরে লেবানিজ সরকার।

কয়েকদিন ধরে অধিকৃত জেরুজালেমে ফিলিস্তিনিদের ওপর দমন-পীড়নের মাত্রা বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। সবশেষ জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর হামলা চালানো হয়। এ নিয়ে দুই পক্ষর মধ্যে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন্ মুসল্লি আহত হন। সূত্র: আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের