আল-আকসায় ইসরায়েলি মন্ত্রীর সফর, সৌদি আরবের নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক
২৮ জুলাই ২০২৩, ১১:৫০আপডেট : ২৮ জুলাই ২০২৩, ১১:৫৫

জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি মন্ত্রীর সফর ঘিরে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনাকে ‘চরমপন্থি ইসরায়েলি মন্ত্রীর উসকানিমূলক কাজ’ বর্ণনা করে নিন্দা করেছে সৌদি আরব।

পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনী এবং ফিলিস্তিনিদের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির এবং একদল বসতি স্থাপনকারী বৃহস্পতিবার আল-আকসা মসজিদ প্রাঙ্গণ পরিদর্শন করেন।

এক বিবৃতিতে বৃহস্পতিবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই সফরটি আন্তর্জাতিক আইনের প্রকাশ্য লঙ্ঘন। এটা সারা বিশ্বের মুসলমানদের জন্য উসকানি।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সোদি আরব এই ধরনের বারবার লঙ্ঘনের পরিণতির জন্য ইসরায়েলি সেনাবাহিনীকে দায়ী করছে।

উত্তেজনা বন্ধ করতে এবং ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের প্রয়োজনীয় সুরক্ষা প্রদানে হস্তক্ষেপ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে রিয়াদ।

জর্ডানও ইসরায়েলি মন্ত্রীর সফরের নিন্দা করেছে। সতর্ক করে তারা বলেছে, পবিত্র স্থানগুলোতে এ ধরণের লঙ্ঘন আরও বাড়তে পারে।

এক বিবৃতিতে জর্ডান সরকার জানায়, ইসরায়েলি দখলদারদের পবিত্র মন্দিরে প্রবেশ করতে এবং উসকানিমূলক আরচণের গুরুতর পরিণতি সম্পর্কে সতর্ক করেছিল জর্ডান।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অতি-ডানপন্থী সরকারে মন্ত্রী হওয়ার পর থেকে বেন-গভির মোট তিনবার জেরুজালেম সফর করেছেন।

বৃহস্পতিবার শত শত ইহুদির সঙ্গে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে আসেন বেন-গভির। এদিন ইহুদিদের ছুটির দিন-তিশা বি’এভ।

সূত্র: আরব নিউজ 

/এসপি/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী