ইরানের ঐতিহাসিক মাজারে হামলা, অস্ত্র ও ২৪০ রাউন্ড গুলিসহ হামলাকারী আটক

আন্তর্জাতিক ডেস্ক
১৪ আগস্ট ২০২৩, ০৯:২০আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ১২:২৭

ইরানের পবিত্র শিরাজ শহরের একটি ঐতিহাসিক মাজারে এক বছরের কম সময়ে দ্বিতীয়বার ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। রবিবার শিয়া অধ্যুষিত শাহ চেরাগ মাজারে বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালায়। এতে বেশ কয়েকজন হতাহত হন।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রাদেশিক কমান্ডার ইয়াদুল্লাহ বুয়ালি জানিয়েছেন, রবিবার সন্ধ্যা ৭টায় একজন সন্ত্রাসী শাহ চেরাগ মাজারের দক্ষিণ প্রবেশদ্বার দিয়ে ঢুকে। তার উদ্দেশ্য ছিল মাজারে হামলা চালানো।

হামলাকারী চারজনকে লক্ষ্য করে গুলি চালালে একজন নিহত হন। তখনই তাকে আটক করে ফেলে নিরাপত্তা বাহিনী। তার কাছ থেকে ২৪০টি গুলিসহ ৮টি ম্যাগজিন এবং একটি অ্যাসল্ট রাইফেল জব্দ করা হয়েছে। হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাটিতে, জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ছবি: এপি  

একটি ভিডিওতে দেখা গেছে, মাজারের আশপাশের লোকজন আতঙ্কে ছোটাছুটি করছেন। অনেকে তাৎক্ষণিক দোকানপাট বন্ধ করে দেন। জানালায় গুলির আঘাত ও মাটিতে রক্ত দেখা গেছে।

ফারস প্রদেশে অবস্থিত ও শিয়া ধর্মের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক মাজারটিতে গত বছরের ২৬ অক্টোবরেও একই কায়দায় হামলা হয়। ওই সময় একজন বন্দুকধারী স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে মাজারে প্রবেশ করে মুসল্লিদের ওপর হামলা চালায়। ওই নৃশংস ঘটনায় ১৩ জন নিহত এবং আরও ৪০জন আহত হন। দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী আইএস। যদিও রবিবারের হামলায় এখন পর্যন্ত দায় স্বীকার করেনি কোন গোষ্ঠী।

সূত্র: আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী