ফিলিস্তিনের পর্যবেক্ষণ টাওয়ারে ইসরায়েলের বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৩, ২১:৪১আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ২১:৪৯

অবরুদ্ধ গাজা উপত্যকার পূর্ব দিকের ফিলিস্তিনের একটি  পর্যবেক্ষণ টাওয়ারে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ ঘটনায় তাৎক্ষণিক হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে জানা গেছে, আল-আকসা মসজিদের সমর্থন এবং ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি অনশনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশের জন্য গাজার কাঁটাতারের বাইরে বিক্ষোভ করে শতাধিক যুবক। এরপরই ওয়াচ টাওয়ারে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, শত শত ফিলিস্তিনি ইসরায়েলি সীমান্তে দাঙ্গা সৃষ্টি করে। নিরাপত্তা বেষ্টনিতে বিস্ফোরক ডিভাইস বসিয়ে দেয় তারা। এ সময় সেনাদের দিকে গ্রেনেড ছুড়ে।

বিক্ষোকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহারের বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি বাহিনী। কিছুক্ষণ পর সীমান্তের কাছে হামাসের একটি পর্যবেক্ষণ টাওয়ারে হামলা চালানো হয়।

ইসরায়েলি কারাগারে শত শত ফিলিস্তিনি বন্দি রয়েছে। অনেকের বিরুদ্ধ সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ রয়েছে। প্রায়শই অনশনে যেতে দেখা যায় তাদের। ইসরায়েলি কারাগারে আমরণ অনশনে থাকা আলোচিত ফিলিস্তিনি বন্দি খাদের আদনান গত ৫ মে ৮৭ দিনের মাথায় মারা যান। ফিলিস্তিনের ইসলামিক জিহাদ গোষ্ঠীটির সঙ্গে সম্পৃক্ততা থাকার অভিযোগে গত ৫ ফেব্রুয়ারি তাকে আটক হন তিনি।

সুর্নিদিষ্ট অভিযোগ ছাড়াই বর্তমান ১ হাজারের বেশি ফিলিস্তিনি ইসরায়েলি কারাগারে বন্দি। ইসরায়েলি মানবাধিকার গোষ্ঠী গ্রুপ হ্যামোকডের মতে, ২০০৩ সালের পর এই বন্দির সংখ্যা সবেচেয়ে বেশি।

/এলকে/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান