প্রতিদিনই আমরা ইসরায়েলের কাছাকাছি হচ্ছি: সৌদি যুবরাজ

আন্তর্জাতিক ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৪০আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ১৮:১৮

দারুণ অগ্রগতিতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নয়ন হচ্ছে বলা জানিয়েছেন সৌদি সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমান। তিনি বলেছেন, প্রতিদিনই দুই দেশের সম্পর্ক উষ্ণ হচ্ছে।   

ফক্স নিউজকে বুধবার দেওয়া সাক্ষাৎকারে যুবরাজ সালমান বলেন, ‘প্রতিদিনই আমরা কাছাকাছি হচ্ছি।’

ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক জোরদারে অনেক দিন ধরেই চেষ্টা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এ ক্ষেত্রে ফিলিস্তিন সংকটের সমাধানকে প্রাধান্য দিচ্ছে সৌদি আরব। পাশাপাশি পারমাণবিক সক্ষমতাও চাইছে দেশটি।     

যুবরাজ সালমান বলেন, ‘ইরান যদি পারমাণবিক অস্ত্র পায়, তবে আমাদেরও তা পেতে হবে।’

ফিলিস্তিন ইস্যুটি সৌদি আরবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে সংকট সমাধানে কাজ করা হচ্ছে বলে জানান সৌদি যুবরাজ।

তিনি বলেন, ‘দেখতে হবে আমরা কোথায় যাচ্ছি। আশা করি এমন একটি অবস্থানে পৌঁছাতে পারবো, যেটি ফিলিস্তিনিদের জীবনকে সহজ করবে।’

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড 

/এসপি/এমওএফ/
সম্পর্কিত
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী