গাজায় রাতভর ইসরায়েলের তাণ্ডব, লাখো ফিলিস্তিনি বাস্তুচ্যুত

আন্তর্জাতিক ডেস্ক
০৯ অক্টোবর ২০২৩, ১৪:০৪আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ১৬:৩৬

রাতভর অবরুদ্ধ গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, গাজার শতাধিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। হামাস ও ইসরায়েলি বাহিনীর পাল্টাপাল্টি হামলার প্রভাবে গাজার ১ লাখ ২৩ হাজার মানুষ বাস্তুচ্যুত। সোমবার এমনটাই জানিয়েছে জাতিসংঘ।

রবিবার রাতে গাজায় ইসরায়েলের প্রতিশোধমূলক হামলায় ফিলিস্তিনের ১৫৯টি বেসামরিক ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়। আরও ১২শ’র বেশি আবাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।

ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের মানবাধিকার সংস্থা বলছে, ২২৫ জনের বেশি লোকজন আশ্রয় নেওয়া একটি স্কুলে সরাসরি হামলা চালায় ইসরায়েল। তবে হামলাটি কোন দিক থেকে এসেছিল তা জানা যায়নি।

ধ্বংসস্তূপে পরিণত গাজার বহু বাড়ি-ঘর, ছবি: রয়টার্স

এমন বাস্তবতায় অনেকটা ধ্বংসস্তূপে পরিণত গাজা উপত্যকা। চারদিকে সাধারণ মানুষের আর্তনাদে ভারী হয়ে উঠেছে পরিবেশ। সব কিছু হারিয়ে পথে বসে পড়েছেন অনেকে। যে যেভাবে পারছেন উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছেন। হাসপাতালগুলোতে আহতদের চাপ বাড়তে থাকায় হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। মানবিক পরিস্থিতি চরম পর্যায়ে পৌঁছেছে।

এই পরিস্থিতিতেও বেসামরিক স্থাপনাকে টার্গেট করে যাচ্ছে ইসরায়েলি বিমান। তবে সাধারণ মানুষ নয়, হামাস ও ইসলামিক জিহাদের আস্তানা ও গোলাবারুদ লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)।

গাজায় উদ্ধার তৎপরতা, মানবিক পরিস্থিতি চরমে, ছবি: এপি

উদ্ধারকারীদের বরাতে একাধিক ইসরায়েলি নিউজ এজেন্সি জানিয়েছে, শনিবার থেকে হামাসের তাণ্ডবে ৭০০ ইসরায়েলি নিহত হয়েছেন। এরমধ্যে ৪৪ জন সেনা রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত নারী-শিশুসহ ৪১৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ২ হাজার মানুষ আহত হয়েছেন। তবে একজন ইসরায়েলি কর্মকর্তার ভাষ্যমতে, তারা ৪০০ ফিলিস্তিনি জঙ্গিকে হত্যা করেছে। সূত্র: এপি

আরও পড়ুন:

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম