ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষে ইতোমধ্যে জড়িত যুক্তরাষ্ট্র: ইরান

আন্তর্জাতিক ডেস্ক
১৬ অক্টোবর ২০২৩, ১৮:৩৬আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ১৮:৩৬

ইরান দাবি করেছে, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষে ব্যাপকভাবে জড়িত। এজন্য অবশ্যই দেশটিকে জবাবদিহি করতে হবে। সোমবার এক ইরানি কর্মকর্তা এ কথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

চলমান যুদ্ধে ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ ও মার্কিন মিত্র ইসরায়েল সংঘাতে লিপ্ত হয়ে মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে অঞ্চলটিতে সামরিক শক্তি জোরদার করেছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়লে তেহরানও সংঘাতে জড়াবে কিনা জানতে চাইলে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, ইরান মনে করে ইতোমধ্যে ইসরায়েল ও ফিলিস্তিনের সংঘর্ষে যুক্তরাষ্ট্র সামরিকভাবে জড়িত।

তিনি আরও বলেছেন, যুক্তরাষ্ট্রের সমর্থনে জায়নবাদী শাসকেরা অপরাধ করছে এবং ওয়াশিংটনকে অবশ্যই জবাবদিহি করতে হবে।

সম্প্রতি ইসরায়েলের সমর্থনে নতুন একটি বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া আগে থেকেই পূর্ব ভূমধ্যসাগরে বৃহত্তম মার্কিন রণতরী মোতায়েন রয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন রবিবার বলেছেন, বিমানবাহী রণতরীগুলো কোনও উসকানি নয় বরং সংঘাতের ছড়িয়ে পড়া প্রতিহত করার জন্য।

/এএ/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের