টাইম ইজ ওভার: ইসরায়েলকে ইরানের হুংকার

আন্তর্জাতিক ডেস্ক
১৮ অক্টোবর ২০২৩, ১০:৪৩আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ১১:০৬

গাজার আল-আহলি হাসপাতালে হামলার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আব্দুল্লাহিয়ান অভিযোগ করে বলেছেন, ‘হাসপাতালে নিরপরাধ নারী ও শিশুদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।’

গাজার আল-আহলি হাসপাতালে মঙ্গলবার রাতে ভয়াবহ হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় অন্তত ৫০০ জন প্রাণ হারিয়েছেন। হামলার সময় হাসপাতালে কয়েক শ’ মানুষ আশ্রয় নিয়েছিলেন। আল জাজিরা বলেছে, কোনও সতর্কবার্তা ছাড়াই হামলা চালানো হয়েছে। এ ঘটনায় ইসরায়েলি বাহিনী জড়িত নয় বলে অস্বীকার করেছে আইডিএফ।

এ ঘটনায় অন্যান্য আরব দেশের পাশাপাশি ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘গাজার হাসপাতালে হামলা চালিয়ে কমপক্ষে এক হাজার নিরীহ মানুষকে হত্যা করেছে ইহুদিবাদী শাসকগোষ্ঠী। যা আইএসের কর্মকাণ্ডের চেয়েও ঘৃণ্য অপরাধ। সময় এসেছে তাদের বিরুদ্ধে বিশ্বকে এক হওয়ার। টাইম ইজ ওভার।’

হাসপাতালে বোমা হামলায় গাজার মানবিক পরিস্থিতি বর্ণনার করার মতো পর্যায়ে নেই বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।ইসরায়েলি আগ্রাসনে পুরো গাজা অনিরাপদ।

গত ৮ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামাসের হামলায় অন্তত ১৪০০ ইসরায়েলি নিহত হন। একইদিন গাজায় বিমান হামলা শুরু করে নেতানিয়াহুর বাহিনী। অব্যাহত হামলায় ফিলিস্তিনের নিহতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে।

সূত্র: আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম