ইসরায়েলি পরিবারের সঙ্গে সাক্ষাৎ

নেতানিয়াহুর ওপর ক্ষোভ ঝাড়লেন জিম্মিদের পরিবার

আন্তর্জাতিক ডেস্ক
২১ নভেম্বর ২০২৩, ০৯:৪৮আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ১৭:৪৩

ইসরায়েল–গাজা সংঘাত চলাকালীন হামাসের হাতে জিম্মি ২৪০ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। আর এই জিম্মিদের মুক্তি দেওয়াকেই এখন সর্বোচ্চ মিশন বলছেন তিনি। নেতানিয়াহু ও মন্ত্রিপরিষদের সদস্যরা সোমবার সন্ধ্যায় তেল আবিবে জিম্মিদের পরিবারের সদস্যদের সঙ্গে তিন ঘণ্টা বৈঠক করেন। বন্দিদের মুক্তি দিতে বেশ চাপের মধ্যে রয়েছেন নেতানিয়াহু। জিম্মিদের পরিবারের সদস্যরা এরইমধ্যে তার ওপর ক্ষোভ প্রকাশ করেছেন। ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের বরাত দিয়ে খবরটি জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ এর আগ মুহূর্তে বেশ কয়েকজন জিম্মিদের স্বজন আপত্তি জানান। অনেকে বৈঠক শেষ হওয়ার আগেই বের হয়ে যান। ক্ষোভের বর্শবর্তী হয়ে একজন স্বজন জানান, বন্দীদের মুক্তি নিশ্চিত করার চেয়ে হামাসকে পরাজিত করার বিষয়ে এখন বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এদিকে বন্দিদের মুক্তি দেওয়ার ইস্যুতে সময়ের সাথে সাথে নেতানিয়াহু সরকারের ওপর চাপ বাড়ছে। এই নিয়ে কয়েক দফা পথেও নেমেছেন জিম্মিদের স্বজন ও সমর্থকরা। 

এদিকে বৈঠকের পর এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, জিম্মিদের ফিরিয়ে দেওয়া না পর্যন্ত তার সরকার হাল ছাড়বে না। নেতানিয়াহু বলেন, আমরা পরিবারের কষ্টের কথা শুনেছি। আমাদের গোয়েন্দা বিভাগ, কূটনীতিকরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে। ২৪ ঘণ্টা আমার দলকে নেতৃত্ব দিচ্ছি জিম্মিদের মুক্তির ইস্যুতে। 

এর আগে গত মাসে জিম্মিদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন নেতানিয়াহু। শুরু থেকেই হামাস বলে আসছে গাজার বিভিন্ন প্রান্তে লুকিয়ে রাখা হয়েছে জিম্মিদের। অন্যদিকে ইসরায়েলি গোযেন্দাদের ধারণা মাটির নিচের সুড়ঙ্গতে রয়েছের বন্দিরা। 

/এসএসএস/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী