জেরুজালেমে ফিলিস্তিনি বন্দুকধারীদের হামলায় দুইজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
৩০ নভেম্বর ২০২৩, ১৩:৪৫আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ১৩:৪৫

জেরুজালেমে ফিলিস্তিনি বন্দুকধারীদের হামলায় দুইজন নিহত ও আটজন আহত হয়েছে। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে জেরুজালেমের প্রবেশপথে জনসমাগমের সময় একটি বাস স্টপে এই ঘটনা ঘটেছে। এসময় দুই ফিলিস্তিনি হামলাকারী জনসাধারণকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

ইসরায়েলি পুলিশ বলেছে, ‘বন্দুক হাতে দুই সন্ত্রাসী একটি গাড়িতে করে ঘটনাস্থলে পৌঁছেছিল। এরা বাস স্টেশনে বেসামরিক লোকদের লক্ষ্য করে গুলি চালায়। এসময় নিরাপত্তা বাহিনী এবং কাছাকাছি থাকা এক বেসামরিক নাগরিক তাদের আটক করে।’

এই ঘটনার পরপরই ঘটনাস্থলে অসংখ্যক অ্যাম্বুলেন্স এবং পুলিশ জড়ো হয়েছিল। পুলিশ জানিয়েছে, এলাকাতে অন্য কোনও আক্রমণকারী নেই তা নিশ্চিত করতে অনুসন্ধান করছেন তারা।

জেরুজালেম পুলিশের জেলা কমান্ডার ডোরন টারগেম্যান ঘটনাস্থলে সাংবাদিকদের জানিয়েছেন, হামলাকারীরা পূর্ব জেরুজালেম থেকে এসেছিল।

এ ঘটনার নিন্দা জানিয়েছেন ইসরায়েলে মার্কিন রাষ্ট্রদূত জ্যাক লিউ। তিনি বলেন, ‘আজ সকালে জেরুজালেমের মতো স্থানে ঘৃণ্য সন্ত্রাসী হামলা হয়েছে। আমরা এই ধরনের নৃশংস সহিংসতার নিন্দা জানাচ্ছি।’

বৃহস্পতিবার ইসরায়েল এবং হামাস গাজায় ছয় দিনের যুদ্ধবিরতির সময় আরও এক দিন বাড়ানোর ঘোষণা দেয়ার পরপরই এই সহিংসতার ঘটনা ঘটলো।

/এএকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী