গাজায় সম্প্রতি পাঁচ ইসরায়েলি জিম্মি নিহত: ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
০২ ডিসেম্বর ২০২৩, ১২:২৯আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ১২:২৯

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সাম্প্রতিক সময়ে পাঁচ ইসরায়েলি জিম্মি নিহত হওয়ার কথা জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। শুক্রবার (১ ডিসম্বের) এ বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ইতোমধ্যেই নিহতদের পরিবারকে তাদের মৃত্যুর ব্যাপারে জানানো হয়েছে। একজনের মরদেহ ইসরায়েলে ফিরিয়ে আনা হয়েছে বলেও জানিয়েছে তারা। শনিবার এই খবর প্রকাশ করেছে চীনা সংবাদমাধ্যম শিনহুয়া।

ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) এর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ‘সাম্প্রতিক দিনগুলোতে আইডিএফ এবং ইসরায়েল পুলিশ জিম্মি ইলিয়াহু মার্গালিট, মায়া গোরেন, রনেন এঙ্গেল এবং আরিয়ে জালমানোভিৎস-এর পরিবারকে তাদের মৃত্যুর বিষয়ে অবহিত করেছে।’

তিনি আরও বলেন, ওফির সারফাতি নামে পঞ্চম ব্যক্তির মৃতদেহ ফিরিয়ে এনেছে সেনারা।

গত ৭ অক্টোবর হামাসের আক্রমণের সময় গাজা উপত্যকার কাছে একটি রেভ পার্টি থেকে সারফাতিকে অপহরণ করা হয়েছিল। ওইদিন হামাস যোদ্ধাদের হাতে দক্ষিণ ইসরায়েলে এক হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়। ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, তাদের বেশিরভাগই বেসামরিক ছিল। তখন প্রায় ২৪০ জনকে জিম্মিও করেছিল হামাস।

হাগারি আরও বলেন, গাজার সশস্ত্র যোদ্ধারা এখনও ১৩৬ জন নারী ও শিশুকে জিম্মি করে রেখেছে।

এদিকে, হামাস পরিচালিত গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, হামাসের হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলের পাল্টা আক্রমণে গাজা উপত্যকায় এখন পর্যন্ত ১৫ হাজরের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যাদের অধিকাংশই নারী ও শিশু।

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম