আইসিসির কৌঁসুলিকে প্রত্যাখ্যান করলো ফিলিস্তিনি অধিকার গোষ্ঠী

আন্তর্জাতিক ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২৩, ০০:১৬আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০০:৫৫

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কৌঁসুলি করিম খানের সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানিয়েছে ফিলিস্তিনি অধিকার গোষ্ঠীরা। তার বিরুদ্ধে ইসরায়েলি পক্ষপাতের অভিযোগ এনে তারা এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ফিলিস্তিনি অধিকারকর্মীরা জানিয়েছেন, ইসরায়েল ও অধিকৃত পশ্চিম তীর সফর করেন করিম খান। ওই সময় ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে ফিলিস্তিনিদের দাবি অগ্রাহ্য করে ইসরায়েলের পক্ষ নেওয়ায় করিম খানকে প্রত্যাখ্যান করা হয়েছে।

ইনডিপেনডেন্ট কমিশন ফর হিউম্যান রাইটসের মহাপরিচালক আম্মার আল-দাওয়াইক বলেন, ফিলিস্তিনি মানবাধিকার সংস্থা হিসেবে আমরা তার সঙ্গে দেখা না করার সিদ্ধান্ত নিয়েছি। কারণ, স্বাধীন ও পেশাদারিত্বের জায়গা থেকে কাজ করছেন না করিম খান।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, রামাল্লায় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে দেখা করেছেন করিম খান। করিমকে গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান তদন্ত করার আহ্বান জানিয়েছেন আব্বাস।

/এসএইচএম/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী