হামাস-ইসরায়েলের দুই মাসের সংঘাতে প্রাণহানির চিত্র

আন্তর্জাতিক ডেস্ক
০৮ ডিসেম্বর ২০২৩, ১৩:৩১আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ১৭:১৩

৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হয়ে এখন পর্যন্তও চলছে। এই সংঘাতের আয়ু দুই মাস পেরিয়ে গেছে। মাঝখানে শুধু সাতদিনের যুদ্ধবিরতি ছিল। দীর্ঘ মেয়াদী ইসরায়েল-হামাসের সংঘাতে ফিলিস্তিনিদের নিহতের সংখ্যা বাড়লেও কমছে ইসরায়েলি নিহতের সংখ্যা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ও ইসরায়েলি সেনাবাহিনীর রিপোর্ট অনুযায়ী, ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত ১৭ হাজার ১৭৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৬ হাজার ফিলিস্তিনি।

এদিকে অধিকৃত পশ্চিম তীরেও ইসরায়েলি সেনাদের হত্যাযজ্ঞ থেমে নেই। সেখানে এখন পর্যন্ত ২৬৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন হাজার ৩৬৫ জন।

অপর দিকে হামাসের হামলায় এক হাজার ১৪৭ জন ইসরায়েলি নিহত হয়েছেন। এই হিসাব এখন পর্যন্ত দুবার কমিয়েছে ইসরায়েল। হামলার পরপর এক হাজার ৪০০ জন ইসরায়েলি নিহতের দাবি করেছে। তার কিছুদিন পর কমিয়ে বলেছে এক হাজার ২০০ জন। আহত হয়েছেন আট হাজার ৭৩০ জন ইসরায়েলি। শুধু তাই না ৪১৮ জন ইসরায়েলি সেনাও নিহত হয়েছেন।

/এসএইচএম/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী