গাজায় ‘প্রতি ঘণ্টায় ২ জন মাকে হত্যা’: ইউএন 

আন্তর্জাতিক ডেস্ক
২০ জানুয়ারি ২০২৪, ০৯:০৯আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ১২:৪০

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রতি ঘণ্টায় দুইজন মাকে হত্যা করা হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ নারী সংস্থা। শুক্রবার (১৯ জানুয়ারি) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে সংস্থাটির নির্বাহী পরিচালক সিমা বাহাউস। তিনি বলেন, গাজায় ইসরায়েলের যুদ্ধের প্রধান শিকার নারী ও শিশুরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর জানিয়েছে।

গাজায় নিহতদের মধ্যে ৭০ শতাংশই নারী ও মেয়ে। ৭ অক্টোবর থেকে ভূখণ্ডটিতে ইসরায়েলের নির্বিচার হামলা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১০ হাজার শিশু তাদের পিতাকে হারিয়েছে। এসময় বাস্তুচ্যুত হয়েছে প্রায় ২৩ লাখ মানুষ। তাদের মধ্যে ১০ লাখ নারী ও মেয়ে রয়েছে।

লিঙ্গ সমতা প্রচারকারী সংস্থা জাতিসংঘ নারী সংস্থা। শুক্রবার সংস্থাটি বলেছে, গাজার নারী ও মেয়েরা নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও নিরাপদ আশ্রয় থেকে বঞ্চিত হয়েছে। তারা এখন ‘আসন্ন অনাহার এবং দুর্ভিক্ষের মুখোমুখি’ রয়েছে।

এক বিবৃতিতে সংস্থাটির নির্বাহী পরিচালক সিমা বাহাউস বলেছেন, গাজা যুদ্ধের ‘এই শততম দিনগুলোতে ফিলিস্তিনি জনগণের ওপর যে জাতিগত মানসিক আঘাত গেছে তা আমাদের সবাইকে প্রজন্ম থেকে প্রজন্মে তাড়িত করবে।’

বাহাউস আরও বলেন, ‘গাজার নারী ও মেয়েদের অবস্থা নিয়ে আজ আমরা যতই শোক প্রকাশ করি না কেন, মানবিক সহায়তা এবং এ ধ্বংস ও হত্যার সমাপ্তি ছাড়াই আগামীকাল আরও বেশি শোক প্রকাশ করব আমরা।’

/এএকে/
সম্পর্কিত
শিশুর জন্য ফুটপাতে দুধ গরম করছিলেন গৃহহীন মা, মন্ত্রীর ধমকে তীব্র বিতর্ক
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
সর্বশেষ খবর
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
রাশিয়ার সরকারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভিসাসহ পাসপোর্ট হস্তান্তর  
রাশিয়ার সরকারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভিসাসহ পাসপোর্ট হস্তান্তর  
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
বিএনপি মিডিয়া সেলের একজনকে দায়িত্ব থেকে অব্যাহতি
বিএনপি মিডিয়া সেলের একজনকে দায়িত্ব থেকে অব্যাহতি
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি