লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ হিজবুল্লাহ যোদ্ধা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২১ জানুয়ারি ২০২৪, ২১:৩১আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ২১:৩১

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় দেশটির ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ-এর দুই যোদ্ধা নিহত হয়েছেন। নিরাপত্তা সূত্র মতে, রবিবার এই হামলা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নিহত যোদ্ধাদের পদবী কী তা জানা যায়নি। তবে হিজবুল্লাহ ঘনিষ্ঠ একটি সূত্র বলেছে, নিহতরা নেতৃস্থানীয় কেউ নন।

এটি ছিল হিজবুল্লাহ যোদ্ধাদের নিশানা করে ইসরায়েলের সর্বশেষ হামলা। যদিও ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, বিদেশি সংবাদমাধ্যমের প্রতিবেদন নিয়ে তার মন্তব্য করে না।

এর আগে স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তা কর্মকর্তারা বলেছিলেন, একটি ড্রোন হামলা দুজন নিহত ও অন্তত চারজন আহত হয়েছেন। লেবানন-ইসরায়েল সীমান্ত থেকে ৮ কিলোমিটার ভেতরে কাফরা নামের গ্রামে এই হামলা হয়।

গাজায় চলমান যুদ্ধে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রতি সমর্থন জানিয়ে লেবাননের দক্ষিণ সীমান্তবর্তী ইসরায়েলি ভূখণ্ডে নিয়মিত রকেট ও গোলাবর্ষণ করে আসছে হিজবুল্লাহ। ইসরায়েলও লেবাননের ভূখণ্ডে পাল্টা হামলা চালিয়ে আসছে। চলমান এই সংঘাতে লেবাননে প্রায় ১৪০ হিজবুল্লাহ যোদ্ধা ও অন্তত ২৫ বেসামরিক নিহত হয়েছেন। আর ইসরায়েলে নিহত হয়েছেন ৯ সেনা ও এক বেসামরিক।

/এএ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী