লোহিত সাগরে হুথিদের ড্রোন হামলা প্রতিহত করলো ব্রিটিশ যুদ্ধজাহাজ

আন্তর্জাতিক ডেস্ক
২৮ জানুয়ারি ২০২৪, ২৩:৪৭আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ২৩:৪৭

লোহিত সাগরে ইয়েমেনের হুথিদের পক্ষ থেকে করা একটি ড্রোন হামলা প্রতিহত করেছে ব্রিটিশ যুদ্ধজাহাজ। ব্রিটেনের কর্মকর্তারা রবিবার বলেছেন, শনিবার এইচএমএস ডায়মন্ড নামের যুদ্ধজাহাজ এই ড্রোনটি প্রতিহত করে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সি ভাইপার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিয়ে এইচএমএস ডায়মন্ড একটি ড্রোন ধ্বংস করেছে। এতে যুদ্ধজাহাজের কোনও ক্ষয়ক্ষতি বা কোনও ক্রু আহত হননি।

এতে আরও বলা হয়েছে, লোহিত সাগরে এসব অবৈধ আক্রমণ একেবারে অগ্রহণযোগ্য এবং নৌ চলাচলের স্বাধীনতা রক্ষা করা আমাদের কর্তব্য।

ইয়েমেনের ইরানপন্থি হুথি বিদ্রোহীরা ১৯ নভেম্বর থেকে লোহিত সাগরে বাণিজ্যিক নৌযান লক্ষ করে হামলা চালাচ্ছে। গাজায় ইসরায়েলি আক্রমণের প্রতিবাদে ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়েছে এসব হামলা করছে তারা। শুক্রবার একটি তেলবাহী ট্যাংকারে হামলায় আগুন ধরে যায়।

হুথিদের বিরুদ্ধে ইয়েমেনে মার্কিন ও ব্রিটিশ যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও সাবমেরিন কয়েক দফা পাল্টা হামলা চালিয়েছে।

/এএ/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের