বাগদাদে মার্কিন ড্রোন হামলায় কাতাইব হিজবুল্লাহ কমান্ডার নিহত

আন্তর্জাতিক ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪৫আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫৮

এবার ইরাকে ড্রোন হামলা চালালো যুক্তরাষ্ট্র। বাগদাদে মার্কিন হামলায় ইরান-সমর্থিত মিলিশিয়া গ্রুপ কাতাইব হিজবুল্লাহ কমান্ডার ও তার দুই সহযোগী নিহত হয়েছে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত সাড়ে নয়টার দিকে বাগদাদের পূর্বাঞ্চলীয় মাশতাল এলাকায় হামলাটি চালানো হয়।  ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, এই অঞ্চলে মার্কিন সেনাদের ওপর সরাসরি হামলা ও হামলার পরিকল্পনার জন্য দায়ী ওই হিজবুল্লাহ নেতা। যদিও নিহত কমান্ডারের নাম প্রকাশ করা হয়নি।

তবে নাম প্রকাশ না করার শর্তে দুটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, কমান্ডার ছিলেন আবু বাকির আল সাদি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রাতের ব্যস্ত সময়ে একটি গাড়ির ওপর হামলাটি চালানো হয়। মুহূর্তেই গাড়িটি জ্বলন্ত ধ্বংসস্তূপে পরিণত হয়। গাড়িতে কমান্ডারের দু’জন সহযোগীও ছিল।

অপর আরেকটি সূত্র জানিয়েছে, ইরাকের জনপ্রিয় রাষ্ট্রীয় নিরাপত্তা সংগঠন  পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ)এর গাড়ি লক্ষ্য করে ড্রোনটি ছোড়া হয়েছে।  সংগঠনটি  ইরানের সাথে সংশ্লিষ্ট কয়েক ডজন সশস্ত্র গোষ্ঠীর সমন্বয়ে গঠিত।

কাতাইব হিজবুল্লাহ যোদ্ধা ও কমান্ডাররা পিএমএফের অংশ। জানুয়ারিতে জর্ডান-সিরিয়া সীমান্তের কাছে একটি ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত হয়। এর জন্য কাতাইব হিজবুল্লাহকে দায়ী করে পেন্টাগন। যদিও দলটি তখন ঘোষণা করেছিল যে, তারা এই অঞ্চলে মার্কিন সেনাদের বিরুদ্ধে সামরিক অভিযান স্থগিত করেছে।

অক্টোবরে গাজা-ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকেই,  ইরাক ও সিরিয়ায় ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ও এই অঞ্চলে অবস্থানরত মার্কিন বাহিনীর মধ্যে প্রায় প্রতিদিনই ‘ইটটি মারলে পাটকেলটি খেতে হয়’ ধরনের হামলা চলছে।

গত সপ্তাহেও ইরাক ও সিরিয়ায় ইরান-সমর্থিত গোষ্ঠীগুলিতে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র,  যা তিন মার্কিন সেনাকে হত্যার প্রতিশোধের শুরু বলে জানিয়েছিল মার্কিন সামরিক বাহিনী।

বুধবারের হামলার পর, বাগদাদে নিরাপত্তা জোরদার করেছে ইরাকি বিশেষ বাহিনী। মার্কিন দূতাবাসসহ আন্তর্জাতিক কূটনৈতিক মিশনের গ্রিন জোনের ভিতরে আরও ইউনিট মোতায়েন করা হয়েছে।

/এস/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের