গাজায় দুই জিম্মিকে মুক্ত করার দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫৯আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫৯

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাহ শহর থেকে দুই ইসরায়েলি জিম্মিকে মুক্ত করার দাবি করেছে ইসরায়েলে। সোমবার (১২ ফেব্রুয়ারি) দেশটির সেনাবাহিনী জানিয়েছে, বিশেষ বাহিনীর একটি অভিযানে তাদেরকে উদ্ধার করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

৭ অক্টোবর ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস প্রায় ২৪০ জন ইসরায়েলিকে জিম্মি করে গাজায় নিয়ে যায়। তাদের মধ্যে উদ্ধার করা এই দুই ইসরায়েলিও ছিলেন।

ইসরায়েলি সেনাবিাহিনী জানিয়েছে, উদ্ধারের পর তাদেরকে দেশটির শেবা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা হচ্ছে।

উদ্ধার হওয়া দুই ইসরায়েলির স্বাস্থ্যের বিষয়ে হাসপাতালের একটি বিবৃতিতে বলা হয়েছে, তারা এখন ‘ভালো অবস্থায়’ রয়েছেন। এ বিষয়টি নিশ্চিত করেছে চিকিৎসকরা।

সোমবার দক্ষিণ গাজায় একটি ‘সিরিজ হামলা’ পরিচালনা করার কথা জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। যেটি এখন ‘সমাপ্ত’ হয়েছে। তবে এ বিষয়ে আরও বিস্তারিত কিছু জানায়নি তারা।

তবে একই দিন গাজা কর্তৃপক্ষ জানিয়েছে, রাফাহ শহরে সর্বশেষ ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ১০ জন ছাড়িয়েছে। এ হামলায় আহত হয়েছেন ১৫০ জনের বেশি মানুষ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করাহ হচ্ছে। অধিকাংশ বাসিন্দা যখন ঘুমে তখনই সেখানে বোমা হামলা চালিয়েছিল ইসরায়েলি সেনারা।

/এএকে/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের