গাজায় যুদ্ধবিরতি: কায়রোতে আলোচনায় থাকবে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
০৭ এপ্রিল ২০২৪, ১৯:৫৯আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ১৯:৫৯

মিসরের কায়রোতে গাজায় চলমান সংঘাতে যুদ্ধবিরতি ও ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়ে সমঝোতার আলোচনায় অংশ নেবে ইসরায়েল। রবিবার (৭ এপ্রিল) ইসরায়েল সরকারের এক কর্মকর্তা এ কথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

কাতার, মিসর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শুরু হতে যাওয়া রবিবারের আলোচনায় ইসরায়েলের প্রতিনিধিদলের কায়রো সফরের বিষয়ে এই প্রথম কোনও আনুষ্ঠানিক নিশ্চয়তা পাওয়া গেলো।

এর আগে শনিবার গাজার শাসক গোষ্ঠী হামাস জানিয়েছিল, মিসরীয় মধ্যস্থতাকারীদের আমন্ত্রণে কায়রোতে আলোচনার জন্য তারা একটি প্রতিনিধিদল পাঠাবে।

একই সঙ্গে হামাস বলেছে, জিম্মিদের মুক্তির যেকোনও আলোচনায় পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি ও উপত্যকা থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের শর্ত থাকতে হবে। এছাড়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের নিজ নিজ বসবাসের এলাকায় ফিরতে দিতে হবে।

রবিবারের আলোচনায় মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-এর প্রধান বিল বার্নস, কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানি উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইসরায়েলি প্রতিনিধিদলে মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া ও অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেট এর প্রধান রনেন বার আলোচনায় অংশ নিতে পারেন।

৭ অক্টোবর হামাসের হামলায় প্রায় ১২০০ জন নিহত ও ২৫০ জনকে জিম্মি করা হয়েছে বলে দাবি ইসরায়েলের। এই হামলার জবাবে গাজায় আগ্রাসন শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ছয় মাসের ইসরায়েলি আগ্রাসনে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৩৩ হাজার ১৭৫ জন।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের