পশ্চিম তীরে ইসরায়েলি সেটেলারদের তাণ্ডব, আহত ৬ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক
১৩ এপ্রিল ২০২৪, ২১:২৭আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ২২:৩৪

দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেটেলাররা একটি গ্রামে তাণ্ডব চালিয়েছে। শনিবার (১৩ এপ্রিল) আল মুঘাইর গ্রামটিতে হামলা চালায় তারা। হামলায় ৬ ফিলিস্তিনি আহত হয়েছেন। আহতদের একজনের মাথায় গুলি লেগেছে। গ্রামটির কাছে ইসরায়েলি এক কিশোরের মরদেহ উদ্ধারের পর এই হামলা চালায় সেটেলাররা। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা এ খবর জানিয়েছে।

রামাল্লা থেকে ১৭ মাইল উত্তরে অবস্থিত গ্রামটিতে ফিলিস্তিনিদের লক্ষ্য করে সেটেলারদের গুলিবর্ষণ করার চিত্র ভিডিও ফুটেজে দেখা গেছে। অনেকে ইট-পাথরও নিক্ষেপ করেছে।

টাইমস অব ইসরায়েল উল্লেখ করেছে, স্থানীয় ফিলিস্তিনিরা সেটেলারদের তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলে সংঘাত আরও ছড়িয়ে পড়ে। ইসরায়েলি সেনাবাহিনী সেখানে উপস্থিত হয়েছে কিনা তা জানা যায়নি।

ওয়াফা জানিয়েছে, ছয় ফিলিস্তিনি আহত হয়েছেন। মাথায় গুলিবিদ্ধ একজনের অবস্থা আশঙ্কাজনক। বাকিরাও গুলিবিদ্ধ হয়েছেন।

ইসরায়েলি সেটেলাররা জিহাদ আবু আলিয়ার দাফনে গুলিবর্ষণ করেছে। শুক্রবার একই গ্রামে সেটেলারদের হামলায় তিনি নিহত হয়েছিলেন। ১৪ বছর বয়সী বেনিয়ামিন আচিমেইর নিখোঁজের পর হামলা চালিয়েছিল তারা। শনিবার সকালে গ্রামটির কাছে তার মরদেহ পাওয়া গেছে। ইসরায়েলি সেনাবাহিনী এ হত্যাকাণ্ডকে সন্ত্রাসী হামলা উল্লেখ করেছে।

সেটেলাররা পশ্চিম তীরে একাধিক ফিলিস্তিনি গ্রাম দখল করেছে। এর ফলে স্থানীয় ফিলিস্তিনিদের সঙ্গে একাধিক সংঘর্ষ হয়েছে।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, রামাল্লা ও নাবলুসের কাছে এসব সংঘর্ষে অন্তত ১৬ ফিলিস্তিনি আহত হয়েছেন।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান