ফিলিস্তিনকে স্বীকৃতি

স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে থেকে রাষ্ট্রদূত ফিরিয়ে আনছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
২২ মে ২০২৪, ১৭:১৫আপডেট : ২২ মে ২০২৪, ২১:৪০

স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে আগামী মঙ্গলবার (২৮ মে) ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে। বুধবার (২২ মে) এমন ঘোষণার পর দেশ তিনটি থেকে নিজেদের রাষ্ট্রদূতদের তেল আবিবে ফিরে আসার নির্দেশ দিয়েছে ইসরায়েল। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তিনটি দেশ থেকে রাষ্ট্রদূতদের অবিলম্বে ফিরে আসতে বলা হয়েছে।

ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় আয়ারল্যান্ড ও নরওয়েতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতদের তেল আবিবে ফিরে আসার নির্দেশ দিয়েছি। 

তিনি বলেছেন, ইসরায়েলের সার্বভৌমত্ব ও নিরাপত্তা হুমকিতে ফেললে আমরা নীরব থাকবো না, আয়ারল্যান্ড ও নরওয়েকে এই স্পষ্ট বার্তা আমি দিতে চাই।

বুধবার নরওয়ে, আয়ারল্যান্ড ও স্পেনের নেতারা ঘোষণা দিয়েছেন, ২৮ মে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে তাদের দেশ। এই ঘোষণার পর ইসরায়েলের সঙ্গে দেশগুলোর কূটনৈতিক টানাপড়েন শুরু হয়েছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউরোপীয় ইউনিয়নের সদস্য আয়ারল্যান্ড, স্পেন, স্লোভেনিয়া ও মাল্টা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা যে করছে এমন ইঙ্গিত দিয়েছে। দেশগুলো মনে করে, এই অঞ্চলে স্থায়ী শান্তির জন্য দ্বিরাষ্ট্রীয় সমাধান অপরিহার্য।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের