রাফাহ নিয়ে আইসিজের নির্দেশকে স্বাগত জানালো হামাস

আন্তর্জাতিক ডেস্ক
২৪ মে ২০২৪, ২২:১৫আপডেট : ২৪ মে ২০২৪, ২২:১৫

রাফাহ শহরে সামরিক অভিযান বন্ধ করতে ইসরায়েলকে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের (আইসিজে) নির্দেশকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। শুক্রবার (২৪ মে) আইসিজের নির্দেশের এক প্রতিক্রিয়ায় গোষ্ঠীটি বলেছে, গাজা উপত্যকায় তদন্তকারী দলকে তারা স্বাগত জানাবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

হামাসের সিনিয়র কর্মকর্তা বাসেম নাইম বলেছেন, আইসিজের তদন্ত কমিটির সঙ্গে সহযোগিতায় হামাস অঙ্গীকারবদ্ধ।

তবে আইসিজের নির্দেশে গাজায় চলমান সংঘাতের ধ্বংসযজ্ঞের পুরো স্বীকৃতি আসেনি বলে উল্লেখ করেছেন বাসেম নাইম। তিনি বলেছেন, আমরা মনে করি এটি যথেষ্ট নয়। কারণ গাজা উপত্যকাজুড়ে, বিশেষ করে উত্তর গাজায় দখলদারদের আগ্রাসন একেবারে নৃশংস ও বিপজ্জনক।

আইসিজের নির্দেশ বাস্তবায়নের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন এই হামাস কর্মকর্তা। 

৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের করা হামলার প্রতিক্রিয়ায় গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। হামাসের ওই হামলায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হন বলে দাবি ইসরায়েলের। দেশটির কর্তৃপক্ষের দাবি, এসময় আরও প্রায় ২৫০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামাস যোদ্ধারা।

এই হামলার জবাবে গাজায় শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসন এখনও চলমান। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, গাজায় চলমান হামলায় ইসরায়েলি সেনাবাহিনীর হাতে এখন পর্যন্ত ৩৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের অধিকাংশই নারী ও শিশু। এসময় আহত হয়েছেন আরও ৭৯ হাজারের বেশি মানুষ।

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী