গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২৪ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুন ২০২৪, ১৫:২৪আপডেট : ২৫ জুন ২০২৪, ১৫:২৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ জুন) ভোরে শহরটির তিনটি পৃথক স্থানে এই হামলা হয়েছে। গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

গাজার দুটি স্কুলে বিমান হামলায় অন্তত ১৪ জন নিহত হওয়ার কথা জানিয়েছেন চিকিৎসকরা। শাতি ক্যাম্পের একটি বাড়িতে অপর একটি হামলায় আরও ১০ জন নিহত হন। এটি গাজা উপত্যকার আটটি ঐতিহাসিক শরণার্থী শিবিরের মধ্যে একটি।

শাতির ওই বাড়িটি হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াহ এর বর্ধিত পরিবারের আওতায় ছিল। হানিয়াহ কাতারে অবস্থান করছেন। এই হামলায় তার এক বোনসহ অন্যান্য আত্মীয়রাও নিহত হয়েছেন। তার পরিবারের সদস্য এবং চিকিত্সকরা এই তথ্য জানিয়েছেন।

৭ অক্টোবর থেকে ইসরায়েলি বিমান হামলায় তিন ছেলেসহ অনেক আত্মীয়-স্বজনকে হারিয়েছেন হানিয়াহ।

এদিকে, গাজায় সশস্ত্র যোদ্ধাদের লক্ষ্যবস্তু করার কথা জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। তাদের দাবি, সেসব যোদ্ধারা ৭ অক্টোবর ইসরায়েলে হামলার পরিকল্পনাকারী, হামলায় অংশগ্রহণকারী ও ইসরায়েলি জিম্মিদের আটককারী ছিলেন।

/এএকে/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান