ইরানের সঙ্গে সম্পর্কোন্নয়নে আগ্রহী সৌদি যুবরাজ

আন্তর্জাতিক ডেস্ক
০৬ জুলাই ২০২৪, ১৬:৫৮আপডেট : ০৬ জুলাই ২০২৪, ১৬:৫৮

ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে অভিনন্দন জানিয়েছেন সৌদি আরবের প্রভাবশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমান। শনিবার (৫ জুলাই) সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ এ খবর জানিয়েছে।

যুবরাজকে উদ্ধৃত করে এসপিএ বলেছে, আমাদের দেশ ও জনগণের মধ্যে এবং দ্বিপক্ষীয় স্বার্থ সুরক্ষায় সম্পর্কের উন্নয়ন ও গভীর করতে আমার আগ্রহের কথা নিশ্চিত করছি।

২০২৩ সালে মার্চে চীনের মধ্যস্থতায় ইরান ও সৌদি আরব সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি করে। এর মধ্য দিয়ে দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীর দীর্ঘ কয়েক বছরের বৈরি সম্পর্কের অবসান ঘটে।

ওই চুক্তি স্বাক্ষরের পর থেকে উভয় দেশের কর্মকর্তারা সম্পর্ক জোরদার করতে আলোচনা অব্যাহত রেখেছেন।

শনিবার কট্টর রক্ষণশীল প্রার্থী সাঈদ জালিলিকে হারিয়ে ইরানের নতুন প্রেসিডেন্ট হয়েছেন সংস্কারপন্থি মাসুদ পেজেশকিয়ান। ৩ কোটিরও বেশি ভোটের মধ্যে ৫৩ দশমিক ৩ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। আর জালিলি পেয়েছেন ৪৪ দশমিক ৩ শতাংশ ভোট।

পেজেশকিয়ান একজন সাবেক হার্ট সার্জন। তিনি ইরানের কুখ্যাত নৈতিক পুলিশের সমালোচক। ‘ঐক্য ও সংহতির’ প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি বিশ্ব থেকে ইরানের ‘বিচ্ছিন্নতা’ রোধ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

সূত্র: রয়টার্স

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে