মার্কিন চাপ আমলে নেবে না ইরান, রাশিয়া ও চীনের প্রশংসা

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জুলাই ২০২৪, ১৫:১৭আপডেট : ১৩ জুলাই ২০২৪, ১৫:৪৮

ইরান কোনও প্রকার মার্কিন চাপ আমলে নেবে না বলে জানিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শনিবার (১৩ জুলাই) প্রকাশিত একটি বিবৃতিতে এই কথা বলেছেন ‍তিনি। ওই বিবৃতিতে চীন ও রাশিয়ার সঙ্গে ইরানের বন্ধুত্বের বিষয়টিও তুলে ধরেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

পেজেশকিয়ান একজন মধ্যপন্থি নেতা যিনি নির্বাচনে কট্টরপন্থি প্রতিদ্বন্দ্বী সাঈদ জালিলিকে পরাজিত করেছেন। পূর্ববর্তী নেতাদের মতো তিনিও পুনর্ব্যক্ত করেছেন, ইরান পারমাণবিক অস্ত্রের মালিক হতে চাচ্ছে না। তেহরান প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক প্রসারিত করবে এবং ইউরোপের সঙ্গে জড়িত হবে বলেও জানিয়েছেন তিনি।

পেজেশকিয়ান বলেন, ‘যুক্তরাষ্ট্রকে এই বাস্তবতা স্বীকার করতেই হবে এবং একবার ও বারবার এটি বুঝতে হবে, ইরান চাপে সাড়া দেয় না এবং ইরানের প্রতিরক্ষা মতবাদে পারমাণবিক অস্ত্র অন্তর্ভুক্ত নয়-এবং তা করাও হবে না।’

‘নতুন বিশ্বের কাছে আমার বার্তা’ শিরোনামের বিবৃতিটি দৈনিক তেহরান টাইমস-এ প্রকাশিত হয়।

ইরানে একটি বাস্তবসম্মত পররাষ্ট্রনীতি প্রচারের প্রতিশ্রুতি দিয়েছেন ৬৯ বছর বয়সী সাবেক এই কার্ডিয়াক সার্জন। ২০১৫ সালের পরমাণু চুক্তির পুনর্নবীকরণ নিয়ে পশ্চিমা শক্তিগুলোর সঙ্গে ‘গঠনমূলক আলোচনা’ করার আহ্বান জানিয়েছেন পেজেশকিয়ান। এই চুক্তির আওতায় ইরানের ওপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো শিথিল করার বিনিময়ে পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে সম্মত হয়েছিল তেহরান। একইসঙ্গে উত্তেজনা কমাতে সামাজিক উদারনীতি এবং রাজনৈতিক বহুত্ববাদের সম্ভাবনাগুলোকে উন্নত করার উপর জোর দিয়েছেন তিনি।

তবে অনেক ইরানিই তার প্রচারাভিযানের প্রতিশ্রুতি পূরণের ক্ষমতা নিয়ে সন্দিহান। কেননা, প্রেসিডেন্ট নন, ইসলামি প্রজাতন্ত্রের চূড়ান্ত কর্তৃত্ব দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হাতে।

বিবৃতিতে পেজেশকিয়ান বলেন, ‘চীন ও রাশিয়া প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সময়ে ধারাবাহিকভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে। আমাদের কাছে এই বন্ধুত্বের গুরুত্ব অপরিসীম।’

তিনি আরও বলেন, ইউক্রেন সংঘাত অবসানের লক্ষ্যে যে কোনও উদ্যোগকে সক্রিয়ভাবে সমর্থন করবে তেহরান।

/এএকে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের