গাজায় হামলা

ইসরায়েলি সেনাবাহিনীর প্রতি যুক্তরাষ্ট্রের হতাশা প্রকাশ 

আন্তর্জাতিক ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৯আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৬

জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড ইসরায়েলের সামরিক বাহিনীর বিরুদ্ধে গাজার স্কুল, মানবিক কর্মী ও বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করার অভিযোগ আনেন। সোমবার (১৬ সেপ্টেম্বর) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে থমাস-গ্রিনফিল্ড বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে জাতিসংঘ ও  মানবিক কর্মীদের ওপর আক্রমণ রোধ করা যেত। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

গাজায় ইসরায়েলি হামলার এক বছর পূর্ণ হতে চলেছে। আর ইসরায়েলের বিরুদ্ধে মার্কিন অসন্তোষ বাড়ছে।

থমাস-গ্রিনফিল্ড বলেন, গত সপ্তাহে ইসরায়েলি হামলায় একটি স্কুলকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়। ওই স্কুলে জাতিসংঘের সহায়তাকারী সংস্থা- ইউএনআরডব্লিউএ পরিচালিত আশ্রয়কেন্দ্রে অন্তত ১৮ জন নিহত হয়; যাদের বেশিরভাগই নারী ও শিশু।

ইসরায়েল বলছে, তারা ওই স্থানে হামাসের একটি কমান্ড সেন্টার লক্ষ্য করে আক্রমণ চালিয়েছিল। ইসরায়েলে জাতিসংঘের রাষ্ট্রদূত ড্যানি দানন দাবি করেন, ওই আক্রমণে হামাসের কর্মীরা নিহত হয়, যারা দিনে ইউএনআরডব্লিউএ’র জন্য কাজ করত এবং রাতে হামাসের পক্ষে কাজ করত।

এ ঘটনার স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

থমাস-গ্রিনফিল্ড জানান, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বারবার বলে আসছে যে তারা যেন মানবিক কার্যক্রমকে সুরক্ষা দেয় এবং স্কুল ও অন্যান্য বেসামরিক স্থাপনাগুলিকে লক্ষ্যবস্তুতে পরিণত না করে।

তুর্কি আমেরিকান মানবাধিকার কর্মী আয়সেনুর আইগির হত্যাকাণ্ডে মার্কিন ‘ক্ষোভ’ পুনর্ব্যক্ত করেছেন তিনি গত সপ্তাহে অধিকৃত পশ্চিম তীরে একটি বিক্ষোভের সময় ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে নিহত হন আইগি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেছে, তারা ভুলবশত এ ঘটনা ঘটিয়েছে। এ জন্য তারা অপরাধ তদন্ত শুরু করেছে।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, আইডিএফ একটি পেশাদার সামরিক বাহিনী। তারা বেশ ভালোভাবেই জানে,এই ধরনের ঘটনা যাতে না ঘটে তা কীভাবে নিশ্চিত করা যায়।

গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৪১ হাজার ২২৬ ফিলিস্তিনি নিহত হয়েছে।

/এস/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের