চলতি মরসুমে রেকর্ড ওমরাহ যাত্রী দেখলো সৌদি

আন্তর্জাতিক ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২৪, ০১:৩৩আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ০১:৩৬

চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে রেকর্ড ওমরাহ যাত্রী দেখেছে সৌদি আরব। সোমবার (৩০ ডিসেম্বর) এক বিবৃতিতে সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৪ সালে ৬২ লাখ ৫৪ হাজার ৭৫১ যাত্রী ওমরাহ পালন করছেন। এর আগে কোনও বছরের এই মরসুমে দেশটিতে এত বেশি ওমরাহ যাত্রীর আগমন ঘটেনি। আরব আমিরাতের সংবাদমাধ্যম গাল্ফ নিউজ এই খবর জানিয়েছে।

সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, ২০২৪ সালের জুলাই-সেপ্টেম্বরে ২০২৩ সালের একই সময়ের তুলনায় ৩৫ শতাংশ বেশি ওমরা যাত্রী সৌদিতে গেছেন। তাদের মধ্যে ৫৭ দশমিক ৪ শতাংশ পুরুষ এবং ৪২ দশমিক ৬ শতাংশ নারী ছিলেন। আর ১০ দশমিক ৭ শতাংশ ছিলেন সৌদি সরকারের অতিথি, যাদের ওমরাহ’র যাবতীয় ব্যয়ভার বহন করেছে সৌদি কর্তৃপক্ষ।

এই মরসুমের ওমরাহ যাত্রীদের ২৯ দশমিক ২ শতাংই বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক। তাদের মধ্যে ১৭ লাখ ৭ হাজার ৫১৪ জন পুরুষ এবং ১৬ লাখ ৩৮ হাজার ৭৪৩ জন নারী। 

গত বছরের তুলনায় চলতি বছর সৌদির অভ্যন্তরীণ ওমরাহ যাত্রীদের সংখ্যাও বেশি ছিল। হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে, গত ২০২৩  সালের জুলাই-সেপ্টেম্বরের তুলনায় চলতি বছর একই সমেয়ে অভ্যন্তরীণ যাত্রীর সংখ্যা বেড়েছে ২৯ লাখ ৬ হাজার ২৩৯ জন।

/এএকে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী