৬০২ ফিলিস্তিনি বন্দির বিনিময়ে ৬ ইসরায়েলি জিম্মি মুক্ত হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২২আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২২

হামাসের হাতে আটক ছয় ইসরায়েলি জিম্মিকে গাজায় মুক্তি দেওয়ার কথা রয়েছে আজ। এর বিনিময়ে ইসরায়েলের কারাগারে আটক ৬০২ জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে। শনিবার (২২ ফেব্রুয়ারি) বন্দি বিনিময়ের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ও গাজা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

গত মাসে চুক্তি হওয়া অস্ত্রবিরতির প্রথম ধাপে ৩৩ জিম্মির মুক্তি পাওয়ার কথা। এদের মধ্যে শেষ জীবিত ছয়জনকে আজ স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন হামাসের কর্মকর্তারা।

এদিকে ভুলভাবে শনাক্ত করা একটি মরদেহ ফেরত পাঠানোর ঘটনা নিয়ে ওঠা অভিযোগ এই দুর্বল অস্ত্রবিরতিকে বিপদের মুখে ফেলেছে।

চার জিম্মি ২৭ বছর বয়সী এলিয়া কোহেন , ৪০ বছর বয়সী তাল শোয়াম, ওমর শেম টভের বয়স ২২ বছর এবং ২৩ বছর বয়সী ওমর ওয়েনকার্ট ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলার সময় হামাস যোদ্ধাদের হাতে বন্দি হন।

অন্য দুজন ৩৬ বছর বয়সী হিশাম আল-সাইয়েদ এবং ৩৯ বছর বয়সী অ্যাভেরা মেঙ্গিস্টু প্রায় এক দশক আগে অনির্দিষ্ট পরিস্থিতিতে আলাদাভাবে গাজায় প্রবেশ করার পর থেকে হামাসের হেফাজতে রয়েছেন।

বিনিময়ে ইসরায়েলি কারাগারে আটক ৬০২ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে।

/এস/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী