মিসরে গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা শুরু

আন্তর্জাতিক ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০৯আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৪

গাজায় ইসরায়েল-হামাসের মধ্যে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি কার্যকরের জন্য মিসরে আলোচনা শুরু হয়েছে। বৃহস্পতিবার কায়রোতে ‘গুরুত্বপূর্ণ আলোচনা’ করতে ইসরায়েলের কর্মকর্তারা কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীদের সঙ্গে যোগ দিয়েছেন। মিসরের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, যুদ্ধবিরতির প্রথম ধাপ শনিবার শেষ হবে। দ্বিতীয় ধাপের জন্য জোর তৎপরতা চলছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনার লক্ষ্য হলো যুদ্ধ সম্পূর্ণরূপে বন্ধ করা, গাজায় থাকা জীবিত জিম্মিদের মুক্তি নিশ্চিত করা এবং ইসরায়েলের সব সেনা প্রত্যাহার করা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত, স্টিভ উইটকফ আলোচনায় যোগ দিতে পারেন।

ইসরায়েলের মতে, বর্তমানে গাজায় ৫৯ জন বন্দি রয়েছে, যাদের মধ্যে ২৪ জন জীবিত বলে বিশ্বাস করা হচ্ছে।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা’আর বলেছেন, একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে কিনা সে বিষয়ে সরকার নিশ্চিত নয় এবং কায়রোতে উপস্থিত ইসরায়েলি দলকে ‘দেখতে হবে আমরা আলোচনার জন্য সাধারণ কোনও ভিত্তিতে পৌঁছাতে পারি কিনা।’

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সা’আর আরও বলেছেন, ‘আরও বন্দি মুক্তির বিনিময়ে আমরা প্রথম ধাপের চুক্তি বাড়াতে প্রস্তুত। যদি সম্ভব হয়, আমরা তা করবো।

তবে, চুক্তি সম্ভব হবে কিনা তা এখনো অনিশ্চিত। কারণ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘোষিত যুদ্ধের লক্ষ্য হামাসকে সম্পূর্ণ নির্মূল করা। আর এই পরিকল্পনাকে সমর্থন করেছেন ট্রাম্প।

দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজ-এর রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ এলমাসরি আল জাজিরাকে বলেন, ইসরায়েল মাসের পর মাস আমাদের বলে আসছে, কথায় এবং কাজে যে তারা আসলে যুদ্ধ শেষ করতে চায় না।

তিনি আরও বলেন, হামাস গাজা ছেড়ে চলে যাবে, এমন সম্ভাবনা নেই। সেক্ষেত্রে ইসরায়েল সম্পূর্ণরূপে যুদ্ধ চালিয়ে যেতে চায় বলেই মনে হচ্ছে।

মধ্যস্থতাকারীদের আশা, এই আলোচনার মধ্য দিয়ে দীর্ঘ মেয়াদে গাজায় যুদ্ধের অবসান হবে। ইসরায়েলের সামরিক বাহিনী ২০২৩ সালে দেশটিতে হামাসের হামলা ঠেকাতে তাদের ‘সম্পূর্ণ ব্যর্থতা’ স্বীকার করার একদিন পর এ আলোচনা শুরু হলো।

যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে হামাস সর্বশেষ বৃহস্পতিবার শতাধিক ফিলিস্তিনি বন্দিবিনিময়ে চার জিম্মির দেহাবশেষ হস্তান্তর করে।

প্রায় দেড় বছর যুদ্ধের পর গত ১৯ জানুয়ারি ইসরায়েল ও হামাসের মধ্যে প্রথম ধাপের যুদ্ধবিরতি কার্যকর হয়।

/এস/এমওএফ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী