গাজায় ৯৫ শতাংশ কৃষিজমি আর চাষযোগ্য নেই : জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক
২৭ মে ২০২৫, ১০:০৬আপডেট : ২৭ মে ২০২৫, ১০:০৬

গাজা উপত্যকার মোট কৃষিজমির পাঁচ শতাংশেরও কম এখন চাষের উপযোগী বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। জাতিসংঘ স্যাটেলাইট সেন্টারের নতুন ভূ-স্থানিক জরিপে এমন তথ্য উঠে আসে। সোমবার (২৬ মে) এফএও একে ‘চরম উদ্বেগজনক’ পরিস্থিতি হিসেবে উল্লেখ করে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

এফএও জানায়, গাজায় চলমান ইসরায়েলি হামলায় কৃষি অবকাঠামোর ধ্বংস স্থানীয় খাদ্য উৎপাদনের সক্ষমতাকে আরও খারাপ করে তুলছে এবং দুর্ভিক্ষের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।

যৌথ জরিপে দেখা গেছে, গাজার মোট কৃষিজমির ৮০ শতাংশের বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ৭৭.৮ শতাংশ জমিতে এখন কৃষকদের প্রবেশ সম্ভব নয়। বর্তমানে মাত্র ৬৮৮ হেক্টর (১,৭০০ একর) অর্থাৎ মাত্র ৪.৬ শতাংশ কৃষিজমিই চাষের জন্য ব্যবহারযোগ্য।

এই ধ্বংসযজ্ঞ গাজার গ্রীনহাউস ও পানির উৎসগুলোতেও বিস্তৃত হয়েছে। ৭১.২ শতাংশ গ্রীনহাউস এবং ৮২.৮ শতাংশ কৃষিকাজে ব্যবহৃত কূপ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এফএও-এর উপ-মহাপরিচালক বেথ বেচডল বলেন, ‘যেখানে একসময় হাজার হাজার মানুষের জন্য খাদ্য, আয় এবং স্থিতিশীলতা ছিল, এখন তা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কৃষিজমি, গ্রীনহাউস, এবং কূপ ধ্বংস হওয়ায় স্থানীয় খাদ্য উৎপাদন কার্যত বন্ধ হয়ে গেছে। এটি পুনর্গঠন করতে হলে ব্যাপক বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি প্রয়োজন।’

এই প্রতিবেদনটি এমন এক সময় প্রকাশিত হলো, যখন চলতি মাসের শুরুতে প্রকাশিত ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি) বিশ্লেষণে সতর্ক করে বলা হয়েছিল, ১৯ মাসের যুদ্ধ, গণবিচ্ছিন্নতা, এবং মানবিক সহায়তার ওপর কঠোর নিয়ন্ত্রণের ফলে গাজার পুরো জনসংখ্যাই চরম দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে।

যদিও গত সপ্তাহে ইসরায়েল “সীমিত” পরিমাণে সহায়তা গাজায় প্রবেশের অনুমতি দিয়েছে বলে ঘোষণা দেয়, মানবিক সংগঠনগুলো সতর্ক করেছে যে, এই সামান্য সহায়তাও গাজার অভুক্ত জনগণের কাছে পৌঁছাচ্ছে না।

এদিকে গাজায় ইসরায়েলি বিমান হামলা প্রতিদিনই ডজনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করছে।

সোমবার গাজার একটি স্কুল, যা আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল, সেখানে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় কমপক্ষে ৩৬ জন ফিলিস্তিনি নিহত হন। এদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে।

/এস/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে