ইসরায়েলের বেইত শেমেসে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, নিহত বেড়ে ৮

আন্তর্জাতিক ডেস্ক
০১ মার্চ ২০২৬, ১৯:২৮আপডেট : ০১ মার্চ ২০২৬, ২০:৪৪

ইসরায়েলের বেইত শেমেস শহরে ইরানের শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে আট জনে দাঁড়িয়েছে। ধ্বংসস্তূপের নিচ থেকে আরও কয়েক জনের মরদেহ উদ্ধারের পর আজ রবিবার হতাহতের এই নতুন তথ্য জানায় উদ্ধারকারী সংস্থাগুলো। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

শহরের একটি জনবহুল আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। এতে একটি সরকারি আশ্রয়কেন্দ্র এবং আশপাশের ঘরবাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়েছিলেন, যাদের উদ্ধারে দীর্ঘ সময় কাজ করতে হয়।

ইসরায়েলের জরুরি অ্যাম্বুলেন্স সেবা সংস্থা মাগেন দাভিদ আদোম জানিয়েছে, ঘটনাস্থলেই আট জনকে মৃত ঘোষণা করা হয়েছে। এ ছাড়া অন্তত ২৮ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। এর আগে প্রাথমিকভাবে ছয় জন নিহত ও ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে ওই এলাকার ঘরবাড়ি ও আশ্রয়কেন্দ্রটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার ভয়াবহতা দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, তারা এই হামলার ঘটনাটি খতিয়ে দেখবে। বিশেষ করে জননিরাপত্তার জন্য তৈরি ওই বোমা শেল্টারটি কেন ক্ষেপণাস্ত্রের আঘাত প্রতিরোধ করতে পারলো না বা এর নির্মাণশৈলীতে কোনও ত্রুটি ছিল কিনা, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

/এএ/এমওএফ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী