ইরানের ওপর পুনরায় কোনও হামলা চালানো হবে না, এমন নিশ্চয়তা পেলেই কেবল চলমান যুদ্ধ বন্ধ হতে পারে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। শনিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্করের সঙ্গে এক ফোনালাপে তিনি এই মন্তব্য করেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ খবর
আব্বাস আরাঘচি বলেন, যুদ্ধ থামানোর যেকোনও প্রচেষ্টায় অবশ্যই এই নিশ্চয়তা থাকতে হবে যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ভবিষ্যতে আর কখনও ইরানের ওপর হামলা চালাবে না। তিনি মূলত ইরানের সার্বভৌমত্ব রক্ষা ও দেশটির জাতীয় নিরাপত্তা আর লঙ্ঘিত না হওয়ার নিশ্চয়তার ওপর জোর দিয়েছেন।
ফোনালাপে আরাঘচি ভারতসহ বিশ্বের অন্যান্য স্বাধীন দেশগুলোর প্রতি বিশেষ আহ্বান জানান। তিনি ইরান-বিরোধী যুদ্ধ বন্ধ করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করার জন্য এসব রাষ্ট্রকে এগিয়ে আসার অনুরোধ করেন।
ইরানি পররাষ্ট্রমন্ত্রীর মতে, মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে আন্তর্জাতিক মহলের এই সক্রিয় ভূমিকা এখন অত্যন্ত জরুরি।
সূত্র: এপি








