ইরানকে ছাড়াই হরমুজ প্রণালি সচল করার হুঁশিয়ারি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
১১ এপ্রিল ২০২৬, ১২:৪৮আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ১২:৫১

মধ্যপ্রাচ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দ্রুতই অবাধ নৌ-চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে আত্মবিশ্বাস ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়েছেন, ইরান সহযোগিতা করুক বা না করুক, এই আন্তর্জাতিক জলপথ উন্মুক্ত করা হবেই। টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমরা প্রণালি খুলে দেবো, ইরানকে ছাড়াই হোক বা সাথে নিয়ে। এটি উন্মুক্ত হবেই। তিনি আরও বলেন, আমি মনে করি এটি খুব দ্রুতই খুলবে। আর যদি না হয়, তবে আমরা যেকোনও উপায়ে এর ইতি টানতে সক্ষম হবো।

হরমুজ প্রণালিতে ইরানকে টোল আদায়ের অনুমতি দেবেন কি না এমন প্রশ্নে ট্রাম্প বলেন, না। এটি আন্তর্জাতিক জলসীমা। তবে ইরান সত্যিই টোল আদায় করছে কি না, তা তিনি এখনও যাচাই করেননি বলে স্পষ্ট করেন।

এর আগে গত বুধবার যুক্তরাষ্ট্র দাবি করেছিল যে প্রণালিটি ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে। ইরান অধিকাংশ জাহাজ চলাচলে বাধা দিচ্ছে এবং টোল আদায় করছে, এমন খবরও তখন অস্বীকার করেছিল দেশটি। তবে গত ২৪ ঘণ্টায় ট্রাম্পের বিভিন্ন মন্তব্যে ও সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ইরানকে দেওয়া ধারাবাহিক হুমকিতে এটি স্পষ্ট হয়েছে যে, তেহরান প্রকৃতপক্ষে এই চ্যানেলে জাহাজ চলাচলে বাধা দিচ্ছে।

/এএস/
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের