শান্তি আলোচনার আগে যুক্তরাষ্ট্রকে কড়া শর্ত ইরানের স্পিকারের

আন্তর্জাতিক ডেস্ক
১১ এপ্রিল ২০২৬, ১২:৪৮আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ১৩:১৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে ইতিমধ্যে পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছেছেন ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বাধীন প্রতিনিধিদল। তবে শনিবারের এই আলোচনা শুরুর আগেই যুক্তরাষ্ট্রের কাছে ইরানের দেওয়া ‘পূর্বশর্ত’ মেনে নেওয়ার দাবি জানিয়েছেন গালিবাফ। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এ খবর জানিয়েছে।

ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বলা হয়েছে, ইসলামাবাদ থেকে দেওয়া এক বক্তব্যে গালিবাফ দাবি করেছেন, আলোচনার বিষয়ে ইরানের সদিচ্ছা থাকলেও যুক্তরাষ্ট্রের ওপর তাদের কোনো আস্থা নেই। তিনি আরও যোগ করেন, ওয়াশিংটন যদি একটি ‘প্রকৃত চুক্তির’ প্রস্তাব দেয় এবং ইরানের অধিকার ফিরিয়ে দেয়, তবেই কেবল একটি চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত তেহরান।

উল্লেখ্য, গালিবাফের নেতৃত্বে এই প্রতিনিধিদলে দেশটির রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক খাতের শীর্ষ কর্মকর্তারা রয়েছেন। প্রতিনিধিদলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা পরিষদের সচিব, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং পার্লামেন্টের বেশ কয়েকজন সদস্য অন্তর্ভুক্ত আছেন।

সূত্র: টাইমস অব ইসরায়েল

/এএস/
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী