ইরানের সঙ্গে ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ, চুক্তি ছাড়াই ফিরছেন ভ্যান্স

আন্তর্জাতিক ডেস্ক
১২ এপ্রিল ২০২৬, ০৯:০১আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ০৯:০১

ইরানের সঙ্গে পরমাণু অস্ত্র ইস্যুতে কোনও সমঝোতা না হওয়ায় পাকিস্তান ত্যাগ করছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। স্থানীয় সময় সকাল ৭টা ৮ মিনিটে ইসলামাবাদে তিনি নিজ সরকারি বিমানে আরোহণ করেন। ভাইস প্রেসিডেন্টের সঙ্গে থাকা এক সাংবাদিকের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর এপি’র।

জেডি ভ্যান্স জানিয়েছেন, পরমাণু অস্ত্র তৈরির অবস্থান থেকে ইরান সরে আসতে অস্বীকৃতি জানানোয় আলোচনা আর দীর্ঘায়িত হয়নি।

টানা ২১ ঘণ্টা ধরে চলা এই নিবিড় ও উচ্চপর্যায়ের আলোচনা কোনও ইতিবাচক ফলাফল ছাড়াই শেষ হলো। ফলে কোনও চুক্তি ছাড়াই যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন মার্কিন প্রতিনিধিরা।

গত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হয়। দীর্ঘ সংঘাতের পর আলোচনার টেবিলে বসে দুই দেশ। গত ৭ এপ্রিল থেকে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ওয়াশিংটন ও তেহরান।

/এএস/
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী