তেহরানের আস্থা অর্জনে ফের ব্যর্থ মার্কিন পক্ষ: গালিবাফ

আন্তর্জাতিক ডেস্ক
১২ এপ্রিল ২০২৬, ১৬:০১আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ১৮:০৬

ইসলামাবাদে অনুষ্ঠিত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা শেষে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। রবিবার (১২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে আলোচনার ফলাফল ও ইরানের অবস্থান স্পষ্ট করেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

গালিবাফ জানান, আলোচনা শুরুর আগেই তিনি বিষয়টি পরিষ্কার করেছিলেন যে ইরানের প্রয়োজনীয় সদিচ্ছা ও সংকল্প রয়েছে। তবে অতীতের তিক্ত অভিজ্ঞতার কারণে তারা সতর্ক। তিনি বলেন, বিগত দুটি যুদ্ধের অভিজ্ঞতার কারণে প্রতিপক্ষের ওপর আমাদের কোনও আস্থা নেই।

ইরানি স্পিকারের মতে, এবারের আলোচনাতেও প্রতিপক্ষ পক্ষটি ইরানের প্রতিনিধিদলের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে। এই দফায় সমঝোতার জন্য প্রয়োজনীয় বিশ্বাসযোগ্যতা দেখাতে পারেনি অন্য পক্ষটি।

আলোচনা প্রক্রিয়ায় মধ্যস্থতা ও সহযোগিতা করার জন্য বন্ধুপ্রতিম রাষ্ট্র পাকিস্তানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে গালিবাফ বলেন, এই আলোচনা প্রক্রিয়া সহজতর করার জন্য আমি বন্ধু ও ভ্রাতৃপ্রতিম দেশ পাকিস্তানের প্রচেষ্টার প্রশংসা করছি।

/এএস/এমওএফ/
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম