পারস্য উপসাগর নিয়ে ইরানি সশস্ত্র বাহিনীর হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক
১৩ এপ্রিল ২০২৬, ১৩:৪৯আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ১৪:০৫

পারস্য উপসাগর এবং ওমান সাগরের বন্দরগুলো ‘হয় সবার জন্য, নয়তো কারও জন্য নয়’ বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর যৌথ কমান্ড। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এ তথ্য জানিয়েছে।

ইরানের সশস্ত্র বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, নিজেদের দেশের আইনগত অধিকার রক্ষা করা ইরানের সশস্ত্র বাহিনীর স্বাভাবিক ও বৈধ দায়িত্ব। সে অনুযায়ী, আমাদের আঞ্চলিক জলসীমায় সার্বভৌমত্ব প্রয়োগ করা ইরানি জাতির স্বাভাবিক অধিকার।

বিবৃতিতে আরও বলা হয়, ইরান হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে থাকবে এবং ‘শত্রুপক্ষীয় কোনো জাহাজ এই প্রণালী দিয়ে চলাচলের অধিকার রাখে না এবং পাবে না’। তবে ইরানের নির্ধারিত বিধিনিষেধ মেনে অন্যান্য জাহাজ চলাচল করতে পারবে বলেও জানানো হয়।

যুক্তরাষ্ট্রের সমালোচনা করে ইরানের সশস্ত্র বাহিনীর যৌথ কমান্ড জানায়, আন্তর্জাতিক জলসীমায় জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা ‘অবৈধ’ এবং তা ‘দস্যুতার শামিল’।

সূত্র: আল জাজিরা

/এএস/
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী