হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ এড়াতে যে কৌশল অবলম্বন করছে জাহাজগুলো

আন্তর্জাতিক ডেস্ক
১৫ এপ্রিল ২০২৬, ১৬:০৭আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ১৬:২১

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ চলাকালীন হরমুজ প্রণালিতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর মধ্যে শনাক্তকরণ সংকেত লুকিয়ে রাখার প্রবণতা দেখা দিয়েছে। বুধবার (১৫ এপ্রিল) মেরিটাইম ইন্টেলিজেন্স বিশেষজ্ঞদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।

সামুদ্রিক গোয়েন্দা সংস্থা উইন্ডওয়ার্ড-এর প্রধান আমি ড্যানিয়েল নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, বর্তমানে অনেক জাহাজ তাদের সংকেত বন্ধ করে দিচ্ছে অথবা এলোমেলো ভুয়া পরিচয় ব্যবহার করছে।

ড্যানিয়েল আরও বলেন, যুদ্ধের সময় আগে ইরানি জাহাজগুলোর রাডার ফাঁকি দেওয়ার প্রয়োজন পড়ত না। কিন্তু গত একদিনে অনেক জাহাজকে তাদের সংকেত পরিবর্তন করতে দেখা গেছে। বিশেষ করে ইরানের সঙ্গে যুক্ত জাহাজগুলো এখন অনেক বেশি সতর্কতা অবলম্বন করছে।

সাধারণত বড় বাণিজ্যিক জাহাজগুলোকে ট্রান্সপন্ডার ব্যবহার করতে হয়, যার মাধ্যমে জাহাজের নাম, অবস্থান, গন্তব্যসহ বিভিন্ন তথ্য সম্প্রচারিত হয়। তবে এখন অনেক জাহাজ এই তথ্য গোপন বা বিকৃত করছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

এদিকে গত ২৪ ঘণ্টায় ২০টির বেশি বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করে আসছে, তাদের নৌ অবরোধ ভেঙে কোনও জাহাজ ইরানের বন্দর বা উপকূল অতিক্রম করতে পারেনি এবং ছয়টি বাণিজ্যিক জাহাজকে ফিরে যেতে বাধ্য করা হয়েছে।

/এএস/
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের