কঠোর অবস্থানে তেহরান

হরমুজ প্রণালি এসে ফিরে গেলো ‘ভারতগামী’ ১০টি জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক
১৮ এপ্রিল ২০২৬, ১৭:৫৫আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ১৯:০৬

হরমুজ প্রণালি ইরান পুনরায় বন্ধ করে দেওয়ার পর বেশ কিছু জাহাজ ফিরে গেছে। শনিবার (১৮ এপ্রিল) ভেসেল ট্র্যাকিং ডেটা বা জাহাজ চলাচলের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, প্রণালি অতিক্রমের চেষ্টা করতে গিয়ে প্রায় ১০টি জাহাজ মাঝপথে ফিরে যায়। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ খবর জানিয়েছে।

তথ্য অনুযায়ী, ফিরে যাওয়া বেশিরভাগ জাহাজই ছিল তেলবাহী ট্যাংকার। এদের মধ্যে বেশ কয়েকটি জাহাজের গন্তব্য হিসেবে ভারতের বিভিন্ন বন্দরের নাম উল্লেখ ছিল।

সামুদ্রিক জাহাজ চলাচলের তথ্য সরবরাহকারী সংস্থা মেরিন ট্রাফিক-এর তথ্য অনুযায়ী, লারাক দ্বীপের কাছে এসে জাহাজগুল তাদের গতিপথ পরিবর্তন করে ফিরে যায়। এই এলাকা ইরান সামুদ্রিক চলাচল পর্যবেক্ষণে ব্যবহার করে থাকে।

এর আগে শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতির সময় হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য ‘সম্পূর্ণ খোলা’ থাকবে। তবে শনিবার ইরান জানায়, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকায় হরমুজ প্রণালি আবারও বন্ধ করে দেওয়া হয়।

/এএস/
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের