চুক্তি হওয়ার আগে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার নয়: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
০৭ জুন ২০২৬, ২২:৩০আপডেট : ০৭ জুন ২০২৬, ২৩:২৭

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, একটি শান্তিচুক্তি চূড়ান্ত হওয়ার আগে তিনি কোনোভাবেই ইরানের অবরুদ্ধ সম্পদ অবমুক্ত করবেন না এবং দেশটির ওপর আরোপিত কোনও নিষেধাজ্ঞাও প্রত্যাহার করবেন না। রবিবার এনবিসি নিউজের মিট দ্য প্রেস অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই অবস্থান ব্যক্ত করেন।

ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করার মতো পদক্ষেপগুলো কেবল চুক্তি সম্পন্ন হওয়ার পরই বিবেচনা করা হবে উল্লেখ করে ট্রাম্প বলেন, এসব চুক্তি স্বাক্ষরের পর আসবে। হ্যাঁ, তারা যদি ভালো আচরণ করে, যদি তারা সঠিকভাবে সব কিছু করে, তখন আমরা এই বিষয়ে কথা বলা শুরু করবো।”

একই সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, তেহরানের সঙ্গে স্বল্পমেয়াদি কোনও চুক্তির ক্ষেত্রে লেবাননকে এর অংশ করার বিষয়ে তিনি কোনও জোর দাবি বা শর্ত রাখছেন না।

সূত্র: টাইমস অব ইসরায়েল

/এএ/এমওএফ/
সম্পর্কিত
বৈরুতে ইসরায়েলি হামলায় যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার শঙ্কা
হাইড্রোজেন-কয়লার যৌথ দহন প্রযুক্তিতে বড় অগ্রগতি
মার্কিন ও ইসরায়েলি স্থাপনায় হামলার হুঁশিয়ারি গালিবাফের
সর্বশেষ খবর
রংপুর অঞ্চলে ভূমিকম্প, ঘরবাড়ি ছেড়ে খোলা স্থানে অনেকে
রংপুর অঞ্চলে ভূমিকম্প, ঘরবাড়ি ছেড়ে খোলা স্থানে অনেকে
ঝড়ো হাওয়ার আশঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
ঝড়ো হাওয়ার আশঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
একটি সবেদা গাছ
একটি সবেদা গাছ
গণতন্ত্র আসলে কতটা বিপদে পড়েছে? 
গণতন্ত্র আসলে কতটা বিপদে পড়েছে? 
সর্বাধিক পঠিত
খাবারই ছিল পেশা এখন সেই খাবারেই লড়াই
খাবারই ছিল পেশা এখন সেই খাবারেই লড়াই
ঢাকার যানজট কাটাতে আড়াই হাজার কোটির মেগা প্রকল্পে যা থাকছে 
ঢাকার যানজট কাটাতে আড়াই হাজার কোটির মেগা প্রকল্পে যা থাকছে 
ভুটানের ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ সারা দেশ
ভুটানের ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ সারা দেশ
আগেই তাকে ত্যাজ্য করেছি, ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করবো না
আগেই তাকে ত্যাজ্য করেছি, ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করবো না
আবাসিক হোটেলে ইউপি সদস্যের লাশ, সিসিটিভি ফুটেজে নাটকীয় মোড়
আবাসিক হোটেলে ইউপি সদস্যের লাশ, সিসিটিভি ফুটেজে নাটকীয় মোড়