হামলা বন্ধ করতে বলেছে ইরান, ট্রাম্পের দাবি নাকচ তেহরানের

আন্তর্জাতিক ডেস্ক
১১ জুন ২০২৬, ১০:৪৭আপডেট : ১১ জুন ২০২৬, ১০:৪৭

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি সরাসরি ইরানি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন এবং তারা তাকে দেশটির ওপর হামলা বন্ধ করার অনুরোধ জানিয়েছেন। তবে ট্রাম্পের এ দাবিকে প্রত্যাখ্যান করেছে ইরান। ফক্স নিউজের একজন প্রতিবেদকের বরাতে এই তথ্য জানা গেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ফক্স নিউজের প্রতিবেদনে ট্রাম্পকে উদ্ধৃত করে বলা হয়, বোমাবর্ষণ শিগগিরই বন্ধ হবে। একইসঙ্গে তিনি দাবি করেন, এসব হামলায় ইসরায়েল জড়িত নয়।

এদিকে ট্রাম্পের ইরানের সঙ্গে যোগাযোগের দাবিকে মিথ্যা বলেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে জানিয়েছে, দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানি কর্মকর্তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোনও যোগাযোগ করেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ইরানি কর্মকর্তারা তার সঙ্গে যোগাযোগ করেছেন বলে ট্রাম্পের দাবি মিথ্যা, তা মূলত ইরানের সাথে যুদ্ধ এড়ানোর একটি অজুহাত মাত্র।

/এএস/
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
১১ জুন ২০২৬, ১০:৪৭
হামলা বন্ধ করতে বলেছে ইরান, ট্রাম্পের দাবি নাকচ তেহরানের
সম্পর্কিত
ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা হামলার হুঁশিয়ারি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে এবার বাংলাদেশি নারীর মৃত্যু, নিহত বেড়ে ২৩
জ্বালানি ও জলবায়ুতে ইরান যুদ্ধের ‘আফটারশক’
সর্বশেষ খবর
বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশকে চাপে রাখতেই কি পুশইন 
বাংলাদেশকে চাপে রাখতেই কি পুশইন 
ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা হামলার হুঁশিয়ারি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা হামলার হুঁশিয়ারি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
রোনালদোর সুযোগ নষ্টের ম্যাচেও জিতলো পর্তুগাল
রোনালদোর সুযোগ নষ্টের ম্যাচেও জিতলো পর্তুগাল
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
যে যুক্তিতে খালাস পেলেন নাসির-তামিমা
যে যুক্তিতে খালাস পেলেন নাসির-তামিমা
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
পেট্রোল ঢেলে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন
পেট্রোল ঢেলে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ