হরমুজে যে ড্রোন দিয়ে অ্যাপাচি ক্রু উদ্ধার করলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
১০ জুন ২০২৬, ১৫:৩১ আপডেট : ১০ জুন ২০২৬, ১৭:০১

হরমুজ প্রণালির কাছে পানিতে পড়ে যাওয়া মার্কিন সেনাবাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টারের দুই ক্রু সদস্যকে উদ্ধারে ব্যবহার করা হয়েছে একটি চালকবিহীন নৌযান। মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, সমুদ্রে উদ্ধার অভিযানে এটি হতে পারে যুক্তরাষ্ট্রের প্রথম পরিচিত বাস্তব ব্যবহার। মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, উদ্ধার অভিযানে ব্যবহার করা হয়েছে মার্কিন নৌবাহিনীর করসেয়ার নামের একটি স্বয়ংক্রিয় নৌযান, যা সি ড্রোন নামেও পরিচিত।

ওমানের কাছে আঞ্চলিক জলসীমায় টহল দেওয়ার সময় একটি এএইচ-৬৪ অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হলে এর দুই ক্রুকে উদ্ধার করতে হয়। এ ঘটনায় ইরানকে দায়ী করে যুক্তরাষ্ট্র মঙ্গলবার ইরানের বিরুদ্ধে হামলা চালায়।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, দুই ক্রু সদস্য প্রায় দুই ঘণ্টা পানিতে অবস্থান করার পর মার্কিন নৌবাহিনীর একটি স্বয়ংক্রিয় নৌযান তাদের খুঁজে উদ্ধার করে। এ কাজে ব্যবহার করা হয় টেক্সাসভিত্তিক প্রতিরক্ষা প্রতিষ্ঠান সারোনিক টেকনোলজিসের তৈরি ২৪ ফুট দীর্ঘ করসেয়ার নৌযান।

সি ড্রোন হলো এমন একটি চালকবিহীন নৌযান, যা পানির ওপর বা নিচে মানুষের উপস্থিতি ছাড়াই পরিচালিত হতে পারে। এগুলো দূর থেকে নিয়ন্ত্রণ করা যায় অথবা সেন্সর, ক্যামেরা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হয়।

বিপজ্জনক পরিবেশে সেনা সদস্যদের ঝুঁকি কমানো এবং সামরিক সক্ষমতা আধুনিকায়নের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র এসব প্রযুক্তিতে বিনিয়োগ বাড়িয়েছে।

উদ্ধারকাজে ব্যবহৃত করসেয়ার নৌযানটি মার্কিন নৌবাহিনীর টাস্ক ফোর্স ৫৯-এর অধীন। বাহরাইনভিত্তিক এই ইউনিটটি ২০২১ সালে গঠিত হয় এবং এটি সামুদ্রিক অভিযানে চালকবিহীন ব্যবস্থার সমন্বয়ে কাজ করা যুক্তরাষ্ট্রের প্রথম নৌ ইউনিট।

চলতি বছরের শুরু থেকে মধ্যপ্রাচ্যের জলপথে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে টাস্ক ফোর্স ৫৯ করসেয়ার মোতায়েন শুরু করে। মার্কিন নৌবাহিনীর এই সি ড্রোন ১ হাজার নটিক্যাল মাইল দূরত্ব পর্যন্ত ১ হাজার পাউন্ড বা ৪৫৩ দশমিক ৫ কেজি ওজন বহন করতে পারে। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩৫ নট।

উদ্ধার অভিযানের পাশাপাশি এসব নৌযান জাহাজ চলাচলের পথ পর্যবেক্ষণ, সন্দেহভাজন নৌযান শনাক্তকরণ, নজরদারি, নৌমাইন শনাক্ত এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের মতো কাজেও ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। এ পর্যন্ত যুক্তরাষ্ট্র প্রধানত নজরদারি ও সামুদ্রিক নিরাপত্তা কার্যক্রমে এসব প্রযুক্তি ব্যবহার করেছে। তবে সাম্প্রতিক সংঘাতগুলোতে চালকবিহীন নৌযানের আক্রমণাত্মক সক্ষমতারও নজির দেখা গেছে। হরমুজ প্রণালির কাছে সফল এই উদ্ধার অভিযান প্রযুক্তিটির বিকাশে নতুন একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

সূত্র: উইয়ন নিউজ

/এএস/এমওএফ/
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
০২ অক্টোবর ২০২৬, ১০:০৪
২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬
সম্পর্কিত
তেলের অভাবে এশিয়ায় এসে বিশ্বভ্রমণ স্থগিত মার্কিন প্রমোদতরির, বিপাকে ২০০ যাত্রী
মাদ্রিদের কাছে দাঁড়িয়ে থাকা ট্রেনের সঙ্গে আরেক ট্রেনের ধাক্কা, নিহত ৪৬
একসময় স্ত্রী-প্রেমিকাদের নামে ঘূর্ণিঝড়ের নাম দিতেন আবহাওয়াবিদরা
সর্বশেষ খবর
৪ দিন আগে চাঁদা চাইলেও দেননি, দুই হাত কেটে লাশ ফেলে রাখা হলো রাস্তায়
৪ দিন আগে চাঁদা চাইলেও দেননি, দুই হাত কেটে লাশ ফেলে রাখা হলো রাস্তায়
রোজার আগে ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী
রোজার আগে ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী
ভক্তদের মন খারাপের খবর দিলেন শাহরুখ
ভক্তদের মন খারাপের খবর দিলেন শাহরুখ
হামের উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু
হামের উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
এখন কী করবেন নেতানিয়াহু
এখন কী করবেন নেতানিয়াহু
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল