২৫০ বছরের সামরিক ইতিহাস টেনে অভিশংসনের হুমকি উড়িয়ে দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
১০ নভেম্বর ২০২৬, ২১:২৮ আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ২১:২৮

যুক্তরাষ্ট্রের ২৫০ বছরের সামরিক ইতিহাসের উদাহরণ টেনে নিজের বিরুদ্ধে আনা অভিশংসনের উদ্যোগ খারিজ করে দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। কমান্ডার-ইন-চিফের আদেশে কিংবা ওয়ার পাওয়ার্স রেজুলেশন-এর আওতায় পরিচালিত আগের বৈধ সামরিক অভিযানের জন্য কোনও প্রতিরক্ষামন্ত্রীকে অভিশংসিত হতে হয়নি উল্লেখ করে লেবানন, কসোভো, ইরাক ও সিরিয়ার মতো অতীত মিশনগুলোর কথা স্মরণ করিয়ে দেন তিনি।

মঙ্গলবার পেন্টাগনে সংবাদ সম্মেলনে হেগসেথ বলেন, এটি কেবল নীতিগত মতপার্থক্য; কোনও গুরুতর অপরাধ, লঘুপাপ, দেশদ্রোহ বা ঘুষের বিষয় নয়, যেগুলোর কথা সংবিধান প্রণেতারা অভিশংসন ধারায় ভেবেছিলেন। তিনি যুক্তি দেন, নীতিগত মতপার্থক্যের সাংবিধানিক সমাধান রয়েছে আইন পাস ও নির্বাচনে, অভিশংসনে নয়।

রিপাবলিকান এমপি থমাস ম্যাসির প্রস্তাবের জবাবে হেগসেথ তাকে ‘অসন্তুষ্ট ও পরাজিত কংগ্রেস সদস্য’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, তিনি অহংবোধ ও ক্ষোভ থেকে রাজনৈতিক নাটক তৈরি করছেন। বেসামরিক প্রতিরক্ষা নেতৃত্বকে নিশানা করাকে ইরান ও মাদক কার্টেলের কাছে দুর্বলতার বার্তা দেওয়া বলে সতর্ক করে তিনি বলেন, এটি সরাসরি নাশকতা, কোনও দেশপ্রেম নয়।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা টেনে তিনি আরও বলেন, ট্রাম্পের পর এখন তার ক্যাবিনেট সদস্যকে অভিশংসনের চেষ্টা চলছে, কিন্তু তারা আবারও ব্যর্থ হবে।

এ ছাড়া কাবুল থেকে সেনা প্রত্যাহার ও চীনা নজরদারি বেলুন ইস্যুতে সাবেক প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনকে জবাবদিহির মুখোমুখি না করায় আইনপ্রণেতাদের সমালোচনা করেন তিনি।

সংবাদ সম্মেলনের পর ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, ম্যাসির বিরুদ্ধে হেগসেথের এই শক্ত অবস্থানের জন্য তিনি ‘এ প্লাস প্লাস প্লাস’ পাওয়ার যোগ্য।

ইরানে হামলাসহ ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের অভিযানের পক্ষে হেগসেথ বলেন, ইরান যাতে কখনও পরমাণু অস্ত্র না পায়, সে জন্য সঠিক কারণেই লড়াই চালানো হয়েছে। প্রতিটি অভিযানের পেছনে আমি আছি এবং প্রয়োজনে আগামীকালও একই কাজ করব।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এএ/
সম্পর্কিত
‘ক্ষমতা হারানোর শঙ্কায় তীব্র আতঙ্কে ভুগছেন নেতানিয়াহু’
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
মার্কিন প্রতিরক্ষামন্ত্রীকে অভিশংসনের প্রস্তাব নিজ দলের রিপাবলিকান কংগ্রেসম্যানের
সর্বশেষ খবর
রাজধানীর শ্যামলীতে বাসে আগুন
রাজধানীর শ্যামলীতে বাসে আগুন
সংসদ চলমান থাকতে সৌরবিদ্যুৎ অধ্যাদেশ কেন: প্রশ্ন জামায়াত এমপির
সংসদ চলমান থাকতে সৌরবিদ্যুৎ অধ্যাদেশ কেন: প্রশ্ন জামায়াত এমপির
পাসওয়ার্ড চুরি হলেও অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবে গুগল অথেনটিকেটর, ব্যবহার করবেন যেভাবে
পাসওয়ার্ড চুরি হলেও অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবে গুগল অথেনটিকেটর, ব্যবহার করবেন যেভাবে
‘ক্ষমতা হারানোর শঙ্কায় তীব্র আতঙ্কে ভুগছেন নেতানিয়াহু’
‘ক্ষমতা হারানোর শঙ্কায় তীব্র আতঙ্কে ভুগছেন নেতানিয়াহু’
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’