গাজায় খাবার বিতরণের গাড়িতে ইসরায়েলি হামলা, প্রাণ গেলো ৩ জনের

আন্তর্জাতিক ডেস্ক 
২২ নভেম্বর ২০২৬, ০৮:৪২ আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৮:৪২

গত বছরের যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে বাস্তুচ্যুত মানুষের জন্য খাদ্যসহায়তা নিয়ে যাওয়া একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত তিনজন। এদিকে শীতকালীন বৃষ্টিতে সৃষ্ট বন্যায় উপত্যকাটিতে মানবিক সংকট আরও গভীর হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। 

শনিবার গাজা সিটির তাল আল-হাওয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানান, গাড়িটির ভেতরে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন নামের একটি ত্রাণ সংস্থার লোগোযুক্ত কাগজপত্র ছিল। তবে সংস্থাটি জানিয়েছে, গাড়িটি তাদের সঙ্গে সংশ্লিষ্ট নয়।

হামলার প্রত্যক্ষদর্শী বাস্তুচ্যুত গাজাবাসী আবু জেইন আল-দায়া বলেন, ‘বাসটি দরিদ্র ও তাঁবুতে থাকা বাস্তুচ্যুত মানুষের মাঝে খাবার ও পানীয় বিতরণ করছিল। শিশুদের মাঝে খাবার ও পানীয় বিতরণের জন্য গাড়িটি থামার ঠিক আগমুহূর্তে একটি ক্ষেপণাস্ত্র দিয়ে এতে আঘাত হানা হয়। যারা মানুষকে খাবার দিচ্ছে, তাদেরই লক্ষ্যবস্তু করা হচ্ছে’।

এদিকে পৃথক ঘটনায় উত্তর গাজার জাবালিয়া শরণার্থীশিবিরের পূর্বে হালাওয়া বাস্তুচ্যুত শিবিরে ইসরায়েলি গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। পরে তাকে আল-শিফা হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছেন আল জাজিরার গাজা সিটি প্রতিনিধি ইব্রাহিম আল-খলিলি। এর আগে শনিবার দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বৈদ্যুতিক সাইকেলে থাকা এক তরুণকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। এতে তিনজন আহত হন। তাদের নাসের মেডিক্যাল কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

ইব্রাহিম আল-খলিলি বলেন, ‘যুদ্ধবিরতি গাজার মানুষের জীবনে এখনও কোনও পরিবর্তন আনতে পারেনি। ইসরায়েলি হামলা ও গুলিবর্ষণ গাজাবাসীর জন্য এক নির্মম বাস্তবতা হয়ে রয়েছে’।

/এএস/ 
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যের আরেক দেশে যুক্তরাষ্ট্রের দুই ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা
আরেক জেলায় বিএনপির মিছিলে হামলা আ.লীগের, ১৫টি গাড়ি ভাঙচুর: তিনটিতে আগুন
ন্যাটো উপকূলের কাছে রুশ কার্গো জাহাজে ড্রোন হামলা, আগুন
সর্বশেষ খবর
জাল সনদে চাকরি, যবিপ্রবির ৭ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট
জাল সনদে চাকরি, যবিপ্রবির ৭ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট
সাদিক কায়েমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় জামায়াত সেক্রেটারির নিন্দা
সাদিক কায়েমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় জামায়াত সেক্রেটারির নিন্দা
যার আয় কম, তার করের চাপ বেশি
যার আয় কম, তার করের চাপ বেশি
ট্যুরিস্ট ভিসায় গিয়ে কাজ, মালয়েশিয়ায় ঝুঁকিতে দেড় লাখেরও বেশি বাংলাদেশি
ট্যুরিস্ট ভিসায় গিয়ে কাজ, মালয়েশিয়ায় ঝুঁকিতে দেড় লাখেরও বেশি বাংলাদেশি
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
আড়াই বছর পর শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার করলো স্থানীয়রা
আড়াই বছর পর শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার করলো স্থানীয়রা