যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আইএনএফ পারমাণবিক চুক্তি লঙ্ঘনের অভিযোগ রাশিয়ার

বিদেশ ডেস্ক
১২ মে ২০১৬, ১০:০১ আপডেট : ১২ মে ২০১৬, ১০:০১
image

এর আগেও এজিস শিল্ডের জন্য ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি পারমাণবিক চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, রোমানিয়ায় যুক্তরাষ্ট্র যে ইউরোপীয় ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা (এজিস) চালু করছে তা একটি পারমাণবিক চুক্তির লঙ্ঘন। তবে যুক্তরাষ্ট্র বলছে, এটি কেবল ন্যাটোকে সুরক্ষা দেওয়ার জন্যই স্থাপন করা হয়েছে, তা রাশিয়ার জন্য হুমকি তৈরি করবে না।
অনেকদিন ধরে যুক্তরাষ্ট্র এজিস সিস্টেমের পরীক্ষা চালিয়ে আসছে। এমনকি যুদ্ধজাহাজেও তারা এ ব্যবস্থা স্থাপন করেছে। এজিস সিস্টেম উৎক্ষেপণকৃত কোনও ক্ষেপণাস্ত্রকে মহাকাশে থাকতেই ধবংস করে দিতে পারে এবং পৃথিবীতে নতুন করে প্রবেশ করতে দেয় না।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিকে উদ্ধৃত করে দেশটির বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানায়, যুক্তরাষ্ট্র রোমানিয়ায় যে ক্ষেপণাস্ত্র প্রতিরোধক স্থাপন করেছে তা ১৯৮৭ সালে স্বাক্ষরিত ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস (আইএনএফ) চুক্তির লঙ্ঘন।  রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অস্ত্র নিয়ন্ত্রণবিষয়ক প্রধান মিখাইল উলিয়ানভ বলেন, ‘যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তটি ভুল ও ক্ষতিকর। কেননা এটি কৌশলগত স্থিতিশীলতা নষ্ট করবে।’
উলিয়ানভ আরও বলেন, ‘এর মধ্য দিয়ে সরাসরি রাশিয়ার স্বার্থ ক্ষুণ্ন হচ্ছে।’ তার মতে আমেরিকান এমকে-৪১ উৎক্ষেপণ ব্যবস্থার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র কেবল ক্ষেপণাস্ত্র প্রতিরোধই নয় ক্রুজ মিসাইলও ছুড়তে পারবে। আর এর মধ্য দিয়েই ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস চুক্তির লঙ্ঘন হবে।

তবে ন্যাটো ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা দাবি করেছেন ‘রগ স্টেট’ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত ও ধ্বংসের জন্যই রোমানিয়ায় ক্ষেপণাস্ত্র প্রতিরোধী স্থাপন করা হয়েছে। অতীতে উত্তর কোরিয়াকে মাথায় রেখে যুক্তরাষ্ট্র এ ধরনের প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিলেও এবার উত্তর কোরিয়ার কতাটিও মাথায় রাখা হয়েছে। উল্লেখ্য, উত্তর কোরিয়া, কিউবা, ইরাক, ইরান ও লিবিয়াকে রগ স্টেট হিসেবে অভিহিত করে থাকে যুক্তরাষ্ট্র। ধারণা করা হয়, এসব রাষ্ট্র বিধ্বংসী অস্ত্র ব্যবহার করে, সন্ত্রাসবাদকে সমর্থন দেয়, নিজেদের জনগণের অধিকার ক্ষুণ্ন করে এবং যুক্তরাষ্ট্রের ঘোর সমালোচনা করে।

এদিকে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরোধক স্থাপন করা নিয়ে রোমানিয়ার দক্ষিণাঞ্চলে অবস্থিত ন্যাটোর বিমানঘাঁটি দেভেসেলুতে বৃহস্পতিবার একটি অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। রোমানিয়ায় এক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করছে। সূত্র: বিবিসি

/এফইউ/

সম্পর্কিত
শিখ নেতাকে হত্যাচেষ্টার দায়ে যুক্তরাষ্ট্রে ভারতীয় নাগরিকের কারাদণ্ড
যে কারণে নিউইয়র্কের একটি কারাগার বন্ধ করছেন মামদানি
টুপি গিলে প্রাণ হারালেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় জলহস্তী ফিওনা
সর্বশেষ খবর
রেকর্ডের পথে রোনালদো, জয় হাতছাড়া আল নাসরের
রেকর্ডের পথে রোনালদো, জয় হাতছাড়া আল নাসরের
মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেফতার আওয়ামী লীগ নেতা
মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেফতার আওয়ামী লীগ নেতা
মণিপুরে ভেজাল মদ পানে ১৫ জনের মৃত্যু
মণিপুরে ভেজাল মদ পানে ১৫ জনের মৃত্যু
ইয়েমেনে সৌদি জোটের হামলা, নিহত ৪১
ইয়েমেনে সৌদি জোটের হামলা, নিহত ৪১
সর্বাধিক পঠিত
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
মজুরি বাড়ানোর প্রস্তাবে বিজিএমইএর ৬ আপত্তি, সামনে আনলো ২৮৭ কারখানা বন্ধের তথ্য
মজুরি বাড়ানোর প্রস্তাবে বিজিএমইএর ৬ আপত্তি, সামনে আনলো ২৮৭ কারখানা বন্ধের তথ্য
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া নিয়ে যা বললেন আইজিপি
গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া নিয়ে যা বললেন আইজিপি