ইরান আর পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না, দাবি মার্কিন ভাইস প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক
২৪ জুন ২০২৫, ১৭:৩৯আপডেট : ২৪ জুন ২০২৫, ১৮:২০

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার পর ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করার সক্ষমতা হারিয়েছে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই দাবি করেছেন। তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে।

জেডি ভ্যান্স বলেন, আমরা এখন এমন একটা জায়গায় পৌঁছেছি, যেখানে এক সপ্তাহ আগেও ছিলাম না। এক সপ্তাহ আগে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে প্রায় প্রস্তুত ছিল। এখন তারা সেই সক্ষমতা হারিয়েছে, কারণ আমরা তাদের প্রয়োজনীয় যন্ত্রপাতি ধ্বংস করে দিয়েছি।

এমন সময় এই মন্তব্য করলেন জেডি ভ্যান্স যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন। ১২ দিন ধরে চলা সংঘাতের পর এই যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার ইঙ্গিত দিচ্ছে।

ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স বলেন, আগামীকাল এক নতুন দিনের সূচনা। ১২ দিনের যুদ্ধের অবসান, ইরানের পারমাণবিক কর্মসূচির সমাপ্তি। আমার বিশ্বাস, এটি মধ্যপ্রাচ্যে শান্তির জন্য একটা বড় সূচনাও।

গত সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানে বিমান হামলা চালায়। তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করা হয় এই হামলায়। এর মধ্যে ছিল ফরদোর গোপন সমৃদ্ধিকরণ কেন্দ্র।

এই হামলার জবাবে সোমবার ইরান কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটি আল উদেইদে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তবে এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

হোয়াইট হাউজ একে ইরানের পারমাণবিক কর্মসূচিতে একটি নির্ণায়ক আঘাত হিসেবে বর্ণনা করছে। একই সঙ্গে কূটনৈতিক উদ্যোগ শুরুর ক্ষেত্রেও এটিকে একটি নতুন সুযোগ বলে দেখছে।

গত ১৩ জুন থেকে ইসরায়েল ইরানে হামলা শুরু করে। এই হামলার লক্ষ্য ছিল পারমাণবিক ও সামরিক স্থাপনা। এসব হামলায় বেসামরিক নাগরিকরাও ক্ষতিগ্রস্ত হন। এর পাল্টা জবাবে ইরান ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ে। এতে ওই অঞ্চলজুড়ে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা তৈরি করেছিল।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের